মাদাগাস্কারে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদপিষ্ট  হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৮০ জনের বেশি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, গতকাল শুক্রবার মাদাগাস্কারের রাজধানী আন্তানানানরিভোর স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। প্রতি চার বছর অন্তর প্রতিযোগিতা আয়োজিত হওয়ার ফলে ক্রীড়াপ্রেমীদের উ‍ৎসাহ ও উচ্ছ্বাস খানিকটা বেশিই থাকে। স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা যতটা, তার চেয়ে বেশি দর্শক ঢোকার চেষ্টা করতেই হুড়োহুড়ি বেঁধে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পদদলিত হন অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পদপিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৩ জন। গুরুতর জখম হয়েছেন ৮০ জনের বেশি।

তবে এই প্রথম নয়। ২০১৯ সালে মহামাসিনা স্টেডিয়ামেও পদপিষ্টের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রোজেলিনা। তিনি পদপিষ্টের ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন। মৃতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। মাদাগাস্কারের রেডক্রসের এক আধিকারিক জানিয়েছেন, পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন দর্শকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।  

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের