কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্যর তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: সদ্য সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট। জারি রয়েছে বোর্ড গঠন পর্বও। এবার শুরু হল দলবদল। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির(Keswari Panchayet Samity) দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন।

কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি(BJP) সদস্য অভিজিৎ দাস, ঝর্ণা সিট শুক্রবার রাতে তৃণমূলের মেদিনীপুর জেলা অফিসে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর কেশিয়াড়িতে বোর্ড গঠন হবে। তার আগে বিজেপির দুই সদস্য তৃণমূলে আসায় আনন্দ ব্যক্ত করেন সুজয়বাবু।

অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর দুই পঞ্চায়েত সদস্য জানান, তাঁরা সম্পূর্ণ স্বইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। এলাকার উন্নয়নে সামিল হতে ও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই তাঁদের এই দলবদল বলে জানিয়েছেন তাঁরা। এর ফলে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪। যদিও এর মধ্যে একজনকে ইতিমধ্যে দল বিরোধী কার্যকলাপ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির