হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। তাঁর কোচিংয়েই ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে নীল-সাদা জার্সিধারীরা। ঘরের মাঠে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো কোচের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ ছড়িয়েছে ফুটবল মহলে। যদিও প্রথম বিশ্বকাপজয়ী কোচের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সম্প্রতি বুয়েনসআয়ার্সের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন আর্জেন্টিনাকে প্রথমবার বিশ্বকাপ জেতানো ৮৪ বছর বয়সী কোচ। তাঁর  শরীরে ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গেই বুয়েনস আয়ার্সের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা মেনোত্তির পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে আগামিকাল মঙ্গলবার কিংবা বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বিশ্বকাপজয়ী কোচকে।

আর্জেন্টাইন ফুটবলে ‘এল ফ্লাকো’ (ছিপছিপে) নামে পরিচিত মেনোত্তি। নীল-সাদা জার্সি গায়ে ১১ ম্যাচ খেলেছিলেন। পরে কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন। ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথমবার বিশ্বকাপ জেতান। যদিও পরের বিশ্বকাপে মারাদোনা, পাসারেল্লা, বেরটোনিদের নিয়ে বেশিদূর যেতে পারেননি। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও কোচ হিসেবে সাফল্য পেয়েছিলেন মেনোত্তি। বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বোকা জুনিয়র্সের মতো ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে আর্জেন্টিনার ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আর তাঁর সময়েই মেসিরা কোপা আমেরিকা ও ফিনালিসিমা শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন  করেছিল।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?