ইতিহাস গড়ে ইসলামাবাদে ভারতীয় দূতের দায়িত্বে গীতিকা শ্রীবাস্তব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ করা হচ্ছে ২০০৫ সালের ফরেন সার্ভিস ক্যাডারের আধিকারিক গীতিকা শ্রীবাস্তব। বর্তমানে দিল্লিতে বিদেশ মন্ত্রকের ইন্দো-প্যাসিফিক শাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত তিনি। ইসলামাবাদে চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছেন ২০০৫ সালের আইএফএস আধিকারিক। দেশ স্বাধীনের পরে এই প্রথম কোনও মহিলা আধিকারিককে ইসলামাবাদ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হচ্ছে।

২০১৯ সালের ৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে মোদি সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করার পরেই ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ভারতে অবস্থিত মিশন থেকে হাইকমিশনারকে দেশে ফিরিয়ে নেয় পাক সরকার। সেই সঙ্গে জানিয়ে দেয়, নয়াদিল্লিতে আর কোনও হাইকমিশনার নিয়োগ করা হবে না। পরিবর্তে মিশনের দায়িত্ব সামলাবেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ইসলামাবাদের পক্ষ থেকে দিল্লি মিশনের গুরুত্ব কমানোর পরে একই রাস্তায় হাঁটে ভারতের বিদেশ মন্ত্রকও।

বর্তমানে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে চাজ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সুরেশ কুমার। তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে। পরিবর্তে পাঠানো হচ্ছে গীতিকা শ্রীবাস্তবকে। ২০০৫ সালের আইএফএস আধিকারিক ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চিনে ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন। তাছাড়া কলকাতাতেও আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক (আরপিও) হিসেবে দায়িত্ব সামলেছিলেন।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ