প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান নেতাকে গান ব্যবহার না করার অনুরোধ মার্কিন র‍্যাপ তারকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন র‌্যাপ তারকা এমিনেম আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামস্বামীর প্রচারে তাঁর গান না চালানোর অনুরোধ করেছেন। গত ২৮ অগস্ট একটি চিঠি দিয়ে সেই অনুরোধ করেছেন তিনি।  

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, আইওয়াতে নির্বাচনী প্রচারে ভারতীয় বংশোদভুত আমেরিকান রামস্বামী র‍্যাপ তারকা এমিনেমের “লোজ ইয়োরসেলফ” গানটি গাইছেন। চলতি মাসে ওই ভিডিয়োটি ভাইরাল হয়। এমিনেমের বিখ্যাত গানটির প্রকাশক ব্রডকাস্ট মিউজিক ইনকরপোরেটেডের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে এমিনেম তাদের কাছে গানটি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে চিঠি দেন। উল্লেখ্য, আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে সামিল হয়েছেন বিবেক রামস্বামী। ইতিমধ্যেই দলীয় কর্মীদের সমর্থন আদায় করে চমকে দিয়েছেন তিনি। প্রার্থী হওয়ার দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন।  

প্রসঙ্গত, গত দুটি নির্বাচনের সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারে ফ্যারেল উইলিয়ামস, রিহানা, অ্যারোস্মিথ এবং অ্যাডেল সহ সুপরিচিত শিল্পীদের গান বাজানো হয়েছিল। যা নিয়ে বিতর্কের জল বহুদূর পর্যন্ত গড়িয়েছিল। 

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের