খানাকুলে পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ,আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: হুগলি জেলার খানাকুলের অরুন্ডা পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।জানা গিয়েছে, খানাকুলের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েত প্রথমে দিকে তৃণমূলের দখলে থাকলেও পরে তৃণমূলের দুই সদস্য বিজেপি-তে যোগদান করেন। যার ফলে ওই পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। পরবর্তী সময়ে আরামবাগ (Arambag)সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়কের হাত ধরে দলবদল হওয়া কর্মীরা ফের তৃণমূলে যোগদান করেন।

যার জেরে ওই পঞ্চায়েত আবারও তৃণমূলের দখলে চলে যায়। আজ ছিল ওই পঞ্চায়েতের উপসমিতি গঠন। আর এই উপসমিতি গঠনকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের ভিতরেই সংঘর্ষ বাধে তৃণমূল ও বিজেপির মধ্যে। অভিযোগ, পুলিশের সামনেই হাতাহাতি শুরু হয়। পঞ্চায়েত ভবন সহ চারটে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ও পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি চলে তুমুল ইট বৃষ্টি। ঘটনাস্থলে পৌঁছন হুগলী জেলা পুলিশ সুপার(SP) ও অতিরিক্ত পুলিশ সুপার(ADD. S.P.) সহ একাধিক থানার পুলিশ,ও র‍্যাফ(Raf)।

আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই সংঘর্ষের জন্য দরুন মঙ্গলবার ঐ পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া বন্ধ রাখা হয়। কারা পঞ্চায়েত অফিসে আগুন লাগালো তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। ওই পঞ্চায়েত অফিসের বহু আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২