টিয়াপাখিকে খুনের অপরাধে জেলে ঠাঁই দুই ব্রিটিশ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্মমভাবে একটি টিয়াপাখি হত্যার অপরাধে ব্রিটেনে গ্রেফতার দুই মহিলা। তাঁদের ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কার্লাইলের অধিবাসী নিকোলা ব্র্যাডলি এবং ট্রেসি ডিক্সন টিয়াপাখিটি হত্যার সময় দীর্ঘসময় মদ্যপানের নেশায় আসক্ত ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দুই মহিলা টিয়া পাখিটির ওপর কিছু স্প্রে করে। ঘাড়ে আঘাত করে ঘাড় ভেঙ্গে দেয়। ঘটনার নির্মমতা বিচার করে কার্লাইল ক্রাউন কোর্টের বিচারক কারাদণ্ডের নির্দেশ দেন।  

টিয়াপাখিটির মালিক পল ক্রুকস আদালতে জানান, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। ওইদিন মদ্যপ দুই অভিযুক্ত মহিলাকে তিনি আশ্রয় দিয়েছিলেন। তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন পাখিটি অচেতন ও এর মাথা খাঁচার বাইরে ঝুলছে। ঘটনার পর থেকে ক্রুক ভীত। ঘুমোতে পারছেননা। পাখিটি তাঁর খুব প্রিয় ছিল বলে জানান।

পল ক্রুক জানিয়েছেন, তাঁর বন্ধুদের কাছে পাখিটি জাতীয় সঙ্গীত ও টিভি সোপ থিম সং গাওয়ার জন্য প্রিয় ছিল। এমনকি সারমেয় দিয়ে পাখিটিকে হত্যা করার চেষ্টা করে অভিযুক্তেরা। পাখিটি ছাড়া ঘর খুব শান্ত হয়ে গিয়েছিল। ক্রুক তাঁর পাখিটিকে মিস করছিলেন বলে দুঃখ প্রকাশ করেন।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম