আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাস্কের নতুন মাস্টারস্ট্রোক, নম্বর ছাড়াই অডিও-ভিডিও কলের সুবিধা

নিজস্ব প্রতিনিধিঃ এলন মাস্কের নতুন মাস্টারস্ট্রোক চাল। এবার ‘এক্স’ প্লাটফর্মে নম্বর ছাড়াই করা যাবে অডিও-ভিডিও কল। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মাস্ক।  Android, iOS, mac, pc থেকেও ভিডিও-অডিও কল করা যাবে। আর কোন বাধা থাকবেনা। টুইটারের মালিকানা নেওয়ার পর যোগাযোগের ভাষাই বদলাতে চাইছেন মাস্ক।

জুলাই মাসেই টুইটারের লোগো বদলেছেন মাস্ক। নীলপাখির বদলে এসেছে ‘এক্স’। তাঁর লক্ষ্যই এখন বাজার বিস্তার করা। ফেসবুকে, হোয়াটস অ্যাপের মাধ্যমেও অডিও-ভিডিও কল করা যায়। যদিও হোয়াটস অ্যাপের ক্ষেত্রে ফোন নম্বর প্রয়োজন হয়। এবার এই জোড়া ফিচার আসতে চলেছে ‘এক্স’-এ। মার্ক জুকারবার্গের সাম্রাজ্যে ভাঙন ধরাতেই কি এই সিদ্ধান্ত, প্রশ্ন অনেকের।

বর্তমান যুগে মানুষ ফোন কলের থেকেও ডিজিটালি যোগাযোগ করতে বিশেষভাবে পছন্দ করে। অনেকক্ষেত্রে ব্যক্তিগত নম্বর ব্যবহার না করে যোগাযোগ করতে চায় মানুষ। ফেসবুকে নিজের প্রোফাইল থেকে অডিও-ভিডিও কল করা যায়। এবার সেই বাজার ধরতেই মাঠে নামলেন এলন মাস্ক।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ