বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী, দিলেন প্রস্তাবও

আবাসন শিল্পের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাজ ও দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আবাসন শিল্পের ব্যবসায়ী ও শিল্পপতিদের সম্মেলনে(CREDAI STATECON 2023) সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের(Bengal) পরিযায়ী শ্রমিকদের(Migrated Laborer’s) কাজ ও দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন। সেই সঙ্গে তাঁদের সমস্যার কথাও তুলে ধরে শিল্পপতিদের কাছ থেকে সাহায্যও চাইলেন। গোটা বিষয়ে যে রাজ্য সরকার তাঁদের সঙ্গে সহযোগিতা করবে সেই আশ্বাস দিয়ে তাঁদের প্রস্তাবও দিলেন যাতে তাঁরা তাঁদের কাজে বাংলার পরিযায়ী শ্রমিকদের নেন। তিনি এদিন বলেন, ‘আপনাদের বাইরে থেকে দক্ষ শ্রমিক আনতে হবে না। এখানে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছেন। ওদের তালিকা আপনাদের দিয়ে দেব। প্রোজেক্টের কাজে স্থানীয় মানুষ যুক্ত হলে অনেক দিক থেকে সুবিধে হয়। সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্কও রয়েছে। ফলে জমিরও সমস্যা হবে না।’

রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের শ্রমিকদের একটা বড় অংশকে কাজের সন্ধানে বাইরে চলে যেতে হয়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এরা দারুণ কাজ করে। তাই ওদের অনেকেই বাইরে নিয়ে চলে যায় টাকার লোভে। আমি চাই বাংলায় ওদের জন্য কাজের সুযোগ তৈরি হোক। আপনারা এখানে লজিস্টিক হাব, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার থেকে মেডিক্যাল কলেজ সবই করতে পারবেন। জমিতে আমরা ফ্রি হোল্ড পলিসি দিয়েছি। আপনারা সবাই ফ্রি-তে কাজ করতে পারবেন। আমাদের ল্যান্ড ব্যাংক আছে। মালদা, মুর্শিদাবাদের ছেলেরা খুব ভাল কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু বাইরের রাজ্যে তাঁদের কোনও নিরাপত্তা থাকে না। আমি আপনাদের অনুরোধ করব, যে সব পরিযায়ী শ্রমিক বাইরে আছেন আপনারা তাঁদের নিয়ে আসুন। তা৬দের এখানেই কাজ দিন। অনেক দেশের কাছে কলকাতা আজ গ্রহণযোগ্য। ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে এ রাজ্যে রিয়েল এস্টেটের ব্যবসায়। সবসময় রাজনীতি করা হয়। এই গুলো একদম ভুল। দিল্লি মুম্বাইয়ের থেকে এখানে রিয়াল এসটেটের দাম বেড়েছে বেশি। অনেকের রটাচ্ছে যে পশ্চিমবঙ্গে শুধু দাঙ্গা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা কথা। কোন দিক থেকে উন্নয়ন নেই? আমরা কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কারও পেয়েছি। চা ব্যবসা থেকে পর্যটন ব্যবসা, খুব ভালো হচ্ছে। বেশ কিছু মানুষের চাকরি হচ্ছে রিয়েল এস্টেটে। পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবতে হবে। তারা বিভিন্ন কাজে দক্ষ। আপনারা তাদের কাজে লাগাতে পারেন।’

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী