চোখের সামনেই পালাল বউ, লজ্জায় শ্বশুরবাড়িতেই আত্মহত্যা স্বামীর

স্বামীর সামনেই প্রেমিকের বাইকে চেপে পালাল বউ। আর সেই দুঃখে ও অপমানে শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: ঠিক যেন অনেকটা সাম্প্রতিক ভাইরাল হওয়া জানলা দিয়ে বউ পালানো গানটির মতো। অনেকটা সেরকমই হল বাস্তবে, তবে জানলা দিয়ে নয়, স্বামীর সামনেই প্রেমিকের বাইকে চেপে পালাল বউ। আর সেই দুঃখে ও অপমানে শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। মর্মান্তিক ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনায়। ১৮ বছরের বিবাহিত জীবনের পরও এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুদেব দে (৩৯)। বাড়ি কালনার থানার বাঘনাপাড়া খাসপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ১৮ বছর আগে সুদেবের সঙ্গে বিয়ে হয়। তাঁদের একটি মেয়েও রয়েছে। সুদেব চাকরিসূত্রে চেন্নাইয়ে থাকতেন। সেই সুযোগে তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়। কালীপুজোর সময় ওই যুবকের সঙ্গে ঘর ছেড়েছিলেন সুদেবের স্ত্রী। খবর পেয়েই বাড়ি ফিরে আসে সুদেব। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করে নিজের কাছে ফিরিয়ে আনে বউকে। কিন্তু সোমবার ফের অশান্তি শুরু হয়। এই সময় সুদেব ও শ্বশুরবাড়ির সকলের সামনেই প্রেমিকের সঙ্গে বাইকে চেপে পালিয়ে যায় ওই মহিলা। যা মেনে নিতে পারেন নি সুদেব। লজ্জায় ও অপমানে আত্মঘাতী হয় সে। একটি ছোট্ট সুইসাইড নোটে সে জানায়, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লজ্জায় তিনি আত্মঘাতী হয়েছেন।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি