CFL 2023: জর্জ টেলিগ্রাফকে বড় ব্যবধানে হারাল লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড ফাইনালে চির শত্রু মোহনবাগানের কাছে হারের স্মৃতি মুছে ফের জয়ে ফিরল লাল-হলুদ শিবির। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে জর্জ টেলিগ্রাফকে ৪-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন লাল-হলুদের জেসিন টিকে।

ডুরান্ডে মোহনবাগানের বিরুদ্ধে হারার গ্লানি ভুলেন এদিন নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাস্তব রায়ের ছেলেরা। কিন্তু প্রথমার্ধে লাল-হলুদের খেলায় খুব একটা ঝাঁঝ ছিল না। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ইস্টেবঙ্গলের খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারেননি। ফলে হতাশ হয়ে পড়েছিলেন সমর্থকরা। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য মেজাজে দেখা গেল লাল-হলুদের খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৬ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা জেসিন টিকে। দু’মিনিট বাদে বাঁ দিক থেকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সন্দীপন। কিন্তু সেই বল প্রতিহত হয়ে ফিরে আসে। ফিরতি বলে জোরাল শটে গোল করেন জেসিন। ৫২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন পিভি বিষ্ণু। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জেসিন। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। এদিন জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট ঝুলিতে পুরল ইস্টবেঙ্গল। ‘বি’ গ্রুপ থেকে লাল-হলুদের পাশাপাশি সুপার সিক্সে পৌঁছল ভবানীপুর ও খিদিরপুর।  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?