বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে লগ্নি টানতে আগামিকাল মঙ্গলবার স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে একাধিক কর্মসূচি শেষে দুবাই যাবেন তিনি। রাজ্যে ফিরবেন ২৩ সেপ্টেম্বর। আর স্পেন সফরের শুরুতেই মাদ্রিদে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাজের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সোমবার লা লিগার পক্ষ থেকে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ওই বৈঠকের কথা জানানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বাংলার ফুটবলের উন্নতির জন্য বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগের আয়োজক লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর অনুরোধে সাড়া দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। আর রাজ্যে ফুটবলের উন্নতির স্বার্থে  কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের তিন শীর্ষ কর্তাকে সফরসঙ্গী করেছেন মুখ্যমন্ত্রী। মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ স্পেন যাচ্ছেন। পাশাপাশি লন্ডন থেকে মাদ্রিদের বৈঠকে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর থাকার কথা থাকলেও তিনি সম্ভবত যেতে পারছেন না।

লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সময়ে বাংলার ফুটবল উন্নয়নের জন্য এক মউ স্বাক্ষরিত হতে পারে। রাজ্যের ফুটবল পরিকাঠামোর পাশাপাশি নবীন প্রতিভাদের তুলে আনার জন্য যৌথভাবে আকাদেমি গড়ার বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?