প্রভাসের ‘সালার’ মুক্তি আবারও স্থগিত

তবে এই সিদ্ধান্তটি যত্ন সহকারে নেওয়া হয়েছে, কারণ আমরা একটি ব্যতিক্রমী সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে দেশজুড়ে চলছে শাহরুখের ‘জওয়ান’ ছবির দাপট, অন্যদিকে এই দাপটের চোটেই পাততাড়ি গোটাচ্ছে একের পর এক নতুন নতুন সিনেমা। জওয়ানের দাপটের কাছে পেরে উঠবে না বলেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে, বলিউডের একাধিক চলচ্চিত্রের। এমনকী এই তালিকায় আছে সুপারস্টার প্রভাসের ‘সালার’ও। শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল প্রভাসের এই বহুল প্রত্যাশিত ছবির। কিন্তু জওয়ানের জন্য ছবি মুক্তি পিছিয়ে ২৮ সেপ্টেম্বর করা হয়। কিন্তু ২৮ সেপ্টেম্বরও মুক্তি পাবে না ‘সালার’।

ছবির প্রোডাকশন হাউস হোমবলে ফিল্মস ছবি মুক্তির দিনক্ষণ স্থগিত করেছে। প্রভাসের আসন্ন ছবি, ‘সালার’ ছিল ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি। ছবিটি ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্ত তা হচ্ছে না, ১৩ সেপ্টেম্বর, প্রোডাকশন হাউস একটি বিবৃতি জারি করে অবশেষে ছবিটির বিলম্বের কারণটি নিশ্চিত করেছেন। কিন্ত মুক্তির দিনক্ষণ প্রকাশ করেনি। তবে আশ্বাস দিয়েছেন যে, শিগগিরই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ১৩ সেপ্টেম্বর একটি বিশেষ নোট পোস্ট করে, Hombale Films লিখেছে, “Salaar-এর জন্য আপনা দের অটল সমর্থনকে আমরা গভীরভাবে প্রশংসা করি। তবে আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ২৮ সেপ্টেম্বরের সালার মুক্তি পাচ্ছে না। তবে এই সিদ্ধান্তটি যত্ন সহকারে নেওয়া হয়েছে, কারণ আমরা একটি ব্যতিক্রমী সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দল সর্বোচ্চ মান পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। নতুন প্রকাশের তারিখ যথাসময়ে প্রকাশ করা হবে। আমাদের সঙ্গে থাকুন যেহেতু আমরা #SalaarCeaseFire-এ চূড়ান্ত চমক দেব।”

‘সালার’ এ প্রভাসের সঙ্গে আরও অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, এবং জগপতি বাবু। প্রশান্ত নীলের নির্দেশনায় এটি নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করছে Hombale Films।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর