অনন্তনাগে সেনা ও পুলিশ আধিকারিকদের মৃত্যুতে শোকার্ত মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে গতকাল বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ভারতীয় দুই সেনা জওয়ান ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শহিদ  হয়েছেন। বৃহস্পতিবার নিহত সেনা ও পুলিশ আধিকারিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। 

‘এক্স’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা। আমাদের সাহসীদের আত্মা শান্তিতে থাকুক। দেশকে রক্ষা করার জন্য তাদের এই আত্মবলিদান কখনই ভোলা যাবে না।”  

কাশ্মীরের অনন্তনাগে জঙ্গলের মধ্যে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই সেনা। সেই গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় যৌথ বাহিনী। তাতে নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক, কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। অভিযান চলাকালীন তিন সেনাই শহিদ হন। ঘটনায় শোকস্তব্ধ তিন পরিবার।

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট সদ্যই বাবা হয়েছেন। মেয়েকে নিজের চোখে একবারও দেখেননি। ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং বুধবার শেষবার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন। মেজর আশিস ধনচাকের আগামী মাসেই বাড়ি যাওয়ার কথা ছিল। আর ফেরা হলনা। আর কথাও হলনা। শেষবারের মত সদ্যজাত কন্যার মুখও দেখা হলনা। কফিনবন্দি হয়ে বাড়িতে ফিরবে তাঁদের দেহ।  

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা