নিলামে হাজার কোটি টাকায় বিক্রি হতে চলেছে পিকাসোর বিখ্যাত শিল্পকর্ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর অপর একটি বিখ্যাত চিত্র নিলামে ওঠার মুখে। ১২ কোটি ডলারের বেশি মূল্যে এই চিত্র বিক্রি হতে পারে বলে ধারণা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৯৭ কোটি টাকা।  সব ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে ‘সথবিস’ নিলামকারী প্রতিষ্ঠান দু’দিনের প্রদর্শনীতে তুলবে পিকাসোর চিত্র।

পিকাসোর নিলামে উঠতে যাওয়া চিত্রটির নাম ‘ফাম আ লা মোন্ত্রে’। ১৯৩২ সালের অগস্টে  প্রেমিকা মারি তেরাইস ওয়ালতাকে উপজীব্য করে এই তৈলচিত্র এঁকেছিলেন পিকাসো। চিত্রটি উচ্চতায় ৫১ ইঞ্চি ও প্রস্থে ৩৮ ইঞ্চি।

নিলামকারী সংস্থা সথবিসের ইমপ্রেশনিস্ট অ্যান্ড মডার্ন আর্ট ফর দ্য আমেরিকাসের প্রধান জুলিয়ান ডোস এক বিবৃতিতে বলেন, যে কোনো বিচারে ফাম আ লা মোন্ত্রে একটি সেরা চিত্রকর্ম। এমনকি এই চিত্র পিকাসোর সোনালিকালের অঙ্কন করা বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯২৭ সালে পিকাসোর সঙ্গে প্যারিসে ওয়ালতার প্রথম দেখা হয়েছিল। তখন ওয়ালতার বয়স ছিল ১৭ বছর। পিকাসো তখন পর্যন্ত তাঁর প্রথম স্ত্রী রাশিয়া-ইউক্রেনিয়ান ব্যালে নৃত্যশিল্পী ওলগা খোখলোভার সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন। তবে প্রেমিকা ওয়ালতার সঙ্গে সাক্ষাতের পর সেই হয়ে ওঠে পিকাসোর শিল্পকর্মের উপজীব্য। পিকাসোর মৃত্যুর পর (১৯৭৩) ওয়ালতাও ১৯৭৭ সালে মারা যান।

‘ফাম আ লা মোন্ত্রে’ চিত্রটি বিশ্ববিখ্যাত চিত্রসংগ্রাহক ফিশার লংদুর সংগ্রহ করেছিলেন। দ্য আর্ট নিউজপেপারের মতে, চলতি বছরের শুরুতে ১০২ বছর বয়সে ফিশারের মৃত্যু হয়। তাঁর সংগ্রহে ১২০টির মতো স্বনাধন্য চিত্রকর্ম ছিল।

বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর অপর একটি বিখ্যাত চিত্র নিলামে ওঠার মুখে। ১২ কোটি ডলারের বেশি মূল্যে এই চিত্র বিক্রি হতে পারে বলে ধারণা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৯৭ কোটি টাকা।  সব ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে ‘সথবিস’ নিলামকারী প্রতিষ্ঠান দু’দিনের প্রদর্শনীতে তুলবে পিকাসোর চিত্র।

পিকাসোর নিলামে উঠতে যাওয়া চিত্রটির নাম ‘ফাম আ লা মোন্ত্রে’। ১৯৩২ সালের অগস্টে  প্রেমিকা মারি তেরাইস ওয়ালতাকে উপজীব্য করে এই তৈলচিত্র এঁকেছিলেন পিকাসো। চিত্রটি উচ্চতায় ৫১ ইঞ্চি ও প্রস্থে ৩৮ ইঞ্চি।

নিলামকারী সংস্থা সথবিসের ইমপ্রেশনিস্ট অ্যান্ড মডার্ন আর্ট ফর দ্য আমেরিকাসের প্রধান জুলিয়ান ডোস এক বিবৃতিতে বলেন, যে কোনো বিচারে ফাম আ লা মোন্ত্রে একটি সেরা চিত্রকর্ম। এমনকি এই চিত্র পিকাসোর সোনালিকালের অঙ্কন করা বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯২৭ সালে পিকাসোর সঙ্গে প্যারিসে ওয়ালতার প্রথম দেখা হয়েছিল। তখন ওয়ালতার বয়স ছিল ১৭ বছর। পিকাসো তখন পর্যন্ত তাঁর প্রথম স্ত্রী রাশিয়া-ইউক্রেনিয়ান ব্যালে নৃত্যশিল্পী ওলগা খোখলোভার সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন। তবে প্রেমিকা ওয়ালতার সঙ্গে সাক্ষাতের পর সেই হয়ে ওঠে পিকাসোর শিল্পকর্মের উপজীব্য। পিকাসোর মৃত্যুর পর (১৯৭৩) ওয়ালতাও ১৯৭৭ সালে মারা যান।

‘ফাম আ লা মোন্ত্রে’ চিত্রটি বিশ্ববিখ্যাত চিত্রসংগ্রাহক ফিশার লংদুর সংগ্রহ করেছিলেন। দ্য আর্ট নিউজপেপারের মতে, চলতি বছরের শুরুতে ১০২ বছর বয়সে ফিশারের মৃত্যু হয়। তাঁর সংগ্রহে ১২০টির মতো স্বনাধন্য চিত্রকর্ম ছিল।

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের