অভিজাত আবাসন থেকে দুই মার্কিন মডেলের দেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলসের দুই অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে ৪৮ ঘন্টার ব্যবধানে উদ্ধার হয়েছে দুই মহিলা মডেলের দেহ। আর তাতেই রাতের ঘুম উড়েছে পুলিশ কর্তাদের। আপাতত দুই মডেলের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে কোনও যোগসূত্র মেলেনি। তবে দুই মডেলের মৃত্যু একসূত্রে বাঁধা থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বাঙ্কার হিলের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ৩১ বছর বয়সী মালেসা মুনির দেহ। তার ৪৮ ঘন্টা আগে গত ১০ সেপ্টেম্বর ওই অ্যাপার্টমেন্ট থেকে এক মাইলের মধ্যে আরও একটি অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী মডেল নিকোল কোটসের নিথর দেহ।

লস অ্যাঞ্জেলস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি মালেসা মুনির পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়, মেয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওই খবর পেয়েই মালেসা বাঙ্কারহিলের যে অভিজাত অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ফ্ল্যাটে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায় মালেসাকে। তদন্তে নেমে স্থানীয় বাসিন্দা ও অ্যাপার্টমেন্টের আবাসিকদের সাহায্য চেয়েছেন পুলিশ আধিকারিকরা।

গত ১০ সেপ্টেম্বর সকাল দশটা নাগাদ নিয়মিতভাবে খোঁজখবর নিতে গিয়ে ৩২ বছর বয়সী মডেল নিকোল কোটসকে ফোন করেছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কোনও সাড়া মেলেনি। কিন্তু দু’ঘন্টা বাদে অপরিচিত এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৩২ বছর বয়সী সুপার মডেল। খবর পেয়েই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ৩২ বছর বয়সী মডেল। যদিও নিকোলের পরিবার তা মানতে নারাজ। তাঁদের দাবি খুন করা হয়েছে ৩২ বছর বয়সী মডেলকে। পর পর দুই মডেলের দেহ উদ্ধারের রহস্য উন্মোচন করতে গিয়ে লস অ্যাঞ্জেলস পুলিশের আধিকারিকদের কালঘাম ছুটেছে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের