বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে আর না না খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবল দলের সদস্যরা। বুধবার স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সাত ঘন্টার বৈঠক শেষে ফের দেশের জার্সি গায়ে মাঠে নামতে রাজি হয়েছেন জেনি হারমোসোরা। যদিও দেশের হয়ে খেলতে অস্বীকার করার জন্য তাঁদের কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, এমন প্রতিশ্রুতি পাওয়ার পরেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের মহিলা ফুটবলাররা।

গত ২০ অগস্ট অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ জেতে স্পেন। ফাইনালের পরে পুরস্কার বিতরণী মঞ্চে আচমকাই পদক নিতে আসা দলের অধিনায়ক তথা মিডফিল্ডার জেনি হারমোসোকে জোর করে জড়িয়ে ধরে চুমু খান স্পেনের ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালেস। ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। স্পেনের ফুটবল সংস্থার প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত দেশের হয়ে খেলবেন না বলে সিদ্ধান্ত নেন বিশ্বকাপজয়ী ফুটবলাররা।

শেষ পর্যন্ত চাপে পড়ে ইস্তফা দেন রুবিয়ালেস। এমনকি চুমুকাণ্ডে স্পেনের ফুটবল সংস্থার প্রধানের পাশে দাঁড়ানোয় অপসারিত করা হয় বিশ্বকাপজয়ী দলের কোচকেও। ইতিহাসে প্রথমবারের মতো মহিলা ফুটবল দলের কোচের দায়িত্বে মহিলা প্রশিক্ষককে নিয়োগ করা হয়। কিন্তু তাতেও জাতীয দলের হয়ে খেলতে রাজি করানো যায়নি হারমোসোদের। অবশেষে এদিন ভ্যালেন্সিয়ার এক হোটেলে দীর্ঘ সাত ঘন্টার বৈঠক শেষে জট কাটে। জাতীয় ফুটবল দলে ব্যাপক রদবদল ঘটানোর প্রতিশ্রুতি দেওয়া হলে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে রাজি হয়ে যান বিশ্বকাপজয়ীরা।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী