দুবাইতে সাগরের নিচে তৈরি হচ্ছে মসজিদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের দর্শনীয় স্থানগুলি নজিরবিহীন। দেশটির শাসকেরা পর্যটন শিল্পকে ভিন্নরুপ দিয়েছেন। এবার সমুদ্রের নিচে মসজিদ নির্মাণের পরিকল্পনা দেশটির। দুবাই-এর সমুদ্রের উপকূলে নির্মিত হবে মসজিদ। যার অর্ধেকাংশ থাকবে সমুদ্রের নিচে। যার জন্য খরচ হবে ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম।  ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২৪ কোটি টাকা।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়।  সব ঠিকঠাক থাকলে শীঘ্রই শুরু হবে মসজিদটির নির্মাণকাজ। ২০২৪ এর মধ্যেই মসজিদ নির্মাণের কাজ শেষ হবে বলেই আশা।  নির্মাণ হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ।

জানা গিয়েছে, মসজিদের অর্ধেকাংশ থাকবে জলের নিচে। সেখানে থাকবে নমাজের স্থান। ৫০-৭০ জন একসঙ্গে নমাজ পড়তে পারবেন।  উপকূলে থাকা বাকি অংশে থাকবে বসার জায়গা,কফিশপ,কোরআন প্রদর্শনী কেন্দ্র। মসজিদটি হবে তিনতলা। দ্বিতীয় তলায় থাকবে অত্যাধুনিক মিলনায়তন।

আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এই পরিকল্পনার কথা জানিয়েছে। সব ধর্মের মানুষই মসজিদটি পরিদর্শন করতে পারবেন।  তবে মার্জিত পোশাক পরে যেতে হবে বলে জানিয়েছেন আইএসিএডি-র কর্মকর্তা।  উল্লেখ্য, দুবাই কৌশল-২০২৫ অনুযায়ী আগেই দুবাইকে বিশ্বের সর্বাধিক পর্যটক শহরে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়। এবার সেই উদ্যোগেই এগোচ্ছে দেশটি।  

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের