সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্য সোমালিয়ার বেলেডওয়েন শহরে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার(২৩ সেপ্টেম্বর) একটি নিরাপত্তা ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহত ১৮জন। আহত ৪০ জনেরও বেশি।  

জানা গিয়েছে, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সোমালিয়ার মধ্যাঞ্চলের বেলেডওয়েন শহর। পুলিশ সহ আহতের সংখ্যা বহু। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের মধ্যে ২০ জনকে বেলেডউইনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২০ জনের অবস্থা গুরুতর। ফলে তাঁদের মোগাদিশুতে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান কর্তৃপক্ষের।  

একটি বিস্ফোরক বোঝাই ট্রাক জোরপূর্বক চেক পয়েন্টের ভেতর প্রবেশ করে। এ সময় চালককে ধাওয়া করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খানিক পরেই ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের ঘরবাড়ি দোকানপাটসহ বহু স্থাপনা। আতঙ্কে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা, দাবি প্রত্যক্ষদর্শীদের।

এই ঘটনায় আইএস অথবা আল শাবাব জড়িত থাকতে পারে বলে অনুমান। যদিও এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। এই বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়