এশিয়াডের প্রথম দিনেই ৫ পদক, শুভেচ্ছা বার্তা মমতার

বিদেশ থেকে কলকাতায় ফিরে দেশের মুখ যারা উজ্জ্বল করেছে এশিয়াডের প্রথম দিনেই তাঁদের অভিন্দন জানাতে ভুললেন না মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের(China) হানঝাউয়ে(Hangzhou) শহরে বসেছে এশিয়ান গেমস ২০২৩(Asian Games 2023) বা এশিয়াডের আসর। সেখানেই প্রথম দিনেই দেখা গিয়েছে ভারতের(India) দাপট। ৫টা পদক জেতার পাশাপাশি মহিলাদের ক্রিকেটে পদক নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনে এই সাফল্য পাওয়া গেলে পুরো এশিয়ান গেমসে যে সাফল্যের সংখ্যাটা আরও বাড়বে তা বলাই যায়। এই সাফল্যের জন্য এবার পুরো ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এশিয়াডে প্রথম দিনে রোয়িংয়ে এসেছে ৩টে সোনা আর শ্যুটিংয়ে আসে ২টি সোনা। সেই সাফল্যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতা। বিদেশ থেকে কলকাতায় ফিরে দেশের মুখ যারা উজ্জ্বল করেছে এশিয়াডের প্রথম দিনেই তাঁদের অভিন্দন জানাতে ভুললেন না মমতা।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং ইভেন্টে রূপো জয়ের জন্য বাংলার মেহুলি ঘোষ, আসি চোকসি ও রমিতা জিন্দালকে আমার অভিনন্দন। অভিনন্দন আমাদের সেনা অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংকে রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট জাবল স্কাল ইভেন্টে রূপো জেতার জন্য। আমি আরও অভিনন্দন জানাতে চাই রমিতাকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ব্রোঞ্জ জেতার জন্য এবং বাবু লাল যাদব ও লেখ রামকে অভিনন্দন জানাই রোয়িংয়ে পুরুষদের জুটিতে ব্রোঞ্জ জেতার জন্য।’ তিনি পুরুষদের এইট টিমকেও অভিনন্দন জানান রূপোর জন্য। মমতা এই পদক জয়ের মুহুর্তগুলিকে ঐতিহাসিক বলে চিহ্নিত যেমন করেছেন তেমনি সেই জয়ের পিছনে খেলোয়াড়দের দীর্ঘদিনের কঠোর অভ্যাসকে ও অনুশীলনকেও বাহবা দিয়েছেন।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী