ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১১৩ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের নিনেভে প্রদেশের এক বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৩ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশের অনুমান, বিয়েবাড়িতে পোড়ানো বাজি থেকেই ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ শহর থেকে ৪০০ কিলোমিটার দূরের নিনেভে প্রদেশের আল হামাদানিয়া জেলার মাসুল শহরের একটি অনুষ্ঠান বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। পুরো অনুষ্ঠানস্থল দাহ্য পদার্থ দিয়ে সাজানো হয়েছিল। এক হাজারের বেশি অতিথি ওই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। রান পৌনে এগারোটা অনুষ্ঠানের আনন্দে মশগুল অতিথিরা আতশবাজি পোড়াচ্ছিলেন। ওই আতশবাজির ফুলকি ছিটকেই আগুন লাগে। নিমিষেই গোটা হলজুড়ে ওই আগুন ছড়িয়ে পড়ে। মশগুল

আগুনের লেলিহান শিখায় অনেকেই ঝলসে যান। প্রাণ ভয়ে অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু করার পাশাপাশি হলের ভিতরে আটকে পরা অতিথিদের উদ্ধারকার্য শুরু করেন। যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যের জন্য সেনাবাহিনীকেও তলব করা হয়। নিনেভে প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক বুধবার সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১১৩ জন প্রাণ হারিয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন দেড়শোর বেশি। আহতদের স্থানীয হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি। সেই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের