ফের হোয়াইট হাউসের নিরাপত্তা আধিকারিককে কামড়াল বাইডেনের কুকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্যের ফের আক্রমণের শিকার হলেন হোয়াইট হাউসের এক নিরাপত্তা আধিকারিক। গত সোমবার রাতে এক নিরাপত্তা আধিকারিককে কামড়ে দিয়েছে বাইডেনের প্রিয় পোষ্য কমান্ডার। এ নিয়ে এখনও পর্যন্ত বাইডেনের নিজস্ব বাসভবন ডেলাওয়্যার হাউস ও সরকারি বাসভবন হোয়াইট হাউসে মোট ১১ জনকে কামড়াল দু’বছর বয়সী জার্মান শেপার্ড জাতের কুকুরটি। বাইডেনের কুকুরের ভয়ে হোয়াইট হাউসে ডিউটি  করতে চাইছেন না নিরাপত্তা কর্মীরা।

গত বছর খানেক ধরে কার্যত মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ও অন্যান্য দায়িত্বে থাকা কর্মীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে দুই বছর বয়সী কমান্ডার। যখন খুশি, যাকে তাকে কামড় বসিয়ে দিচ্ছে জার্মান শেফার্ড জাতের কুকুরটি। গত বছর ২৬ অক্টোবর ফার্স্ট লেডি জিল বাইডেন প্রিয় পোষ্য কমান্ডারকে সামলাতে ব্যর্থ হন। আচমকাই সামনে থাকা সিক্রেট সার্ভিসের এক আধিকারিকের উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। কামড় বসিয়ে দেয় উরু ও বাহুতে। ১১ ডিসেম্বর খোদ মার্কিন প্রেসিডেন্টের সামনেই এক নিরাপত্তা কর্মকর্তার বাহু ও বুড়ো আঙুলে কামড়ে দিয়েছিল কমান্ডার।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি মঙ্গলবার সাংবাদিকদের জানান, সোমবার রাত আটটার দিকে সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের এক পুলিশ আধিকারিকের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রেসিডেন্টের কুকুর। কামড় বসিয়ে দেয়। আহত আধিকারিককে প্রাথমিক চিকি‍ৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। কমান্ডারের লাগাতার হামলায় ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ছেন হোয়াইট হাউসের কর্মীরা। জুলাইতেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কামড়ানো বন্ধ করতে কমান্ডারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’ যদিও ওই প্রশিক্ষণ এখনও শুরু হয়নি।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের