পাকিস্তানে রকেট লঞ্চারের গোলা বিস্ফোরণে ৫ শিশু-সহ নিহত ৯

Share:

 নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পরিত্যক্ত রকেট লঞ্চারের গোলা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। আচমকাই গোলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে পাঁচ শিশু-সহ একই পরিবারের ৯ সদস্য। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশমোর জেলার মেহওয়াল শাহ এলাকায়। বিস্ফোরণে জখম হয়েছেন এক মহিলা। তাঁকে উদ্ধার করে প্রথমে কান্ধকোট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে লারকানা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কাশমোর-কান্ধকাটের সিনিয়র পুলিশ সুপার রোহা্ইল খোসো জানিয়েছেন, এদিন সকালে খেলতে গিয়ে স্থানীয় একটি জঙ্গলে পরিত্যক্ত রকেট লঞ্চারের একটি গোলা দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে শিশুরা। তার পরে খেলনা ভেবে ওই গোলা নিয়ে খেলতে থাকে। আর তাতেই বিপত্তি ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় পাঁচটি শিশু। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি ধসে পড়ে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে রাখে। ধ্বংসস্তুপের নিচ থেকে পাঁচ শিশু-সহ মোট নয় জনের মরদেহ উদ্ধার করা হয়। তার মধ্যে দুই জন মহিলা ও দুই জন পুরুষ রয়েছেন। গুরুতর জখম অবস্থায় এক মহিলাকেও জীবীত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই রকেট লঞ্চার বিস্ফোরণের ঘটনায় পুলিশের আইজির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী বিচারপতি মকবুল বাকার। কীভাবে ওই এলাকায় রকেট লঞ্চার পাওয়া গেল সেই প্রশ্নেরও জবাব চেয়েছেন। পুরো এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও কোনও রকেট লঞ্চার কিংবা বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিনা তার সন্ধান চালানোরও নির্দেশ দিয়েছেন।   

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের