আয় বহির্ভূত সম্পত্তি, অমরিন্দরের সহযোগীর বাড়িতে ভিজিল্যান্স হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ভারত ইন্দর সিং চাহলের বাড়িতে তল্লাশি চালাল পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো। যদিও বুধবার ওই তল্লাশির আগেই পাতিয়ালার বাড়ি থেকে পালিয়ে যান বিজেপি নেতা চাহল।

২০১৭ থেকেব ২০২১ সাল পর্যন্ত ক্যাপ্টেন অমরিন্দর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রীন থাকার সময়ে তাঁর উপদেষ্টার দায়িত্বে ছিলেন চাহল। তার আগে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অমরিন্দরের মিডিয়া ম্যানেজারের দায়িত্বও সামলেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। গ্রেফতারির হাত থেকে বাঁচতে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন চাহল।

পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা থাকাকালীন পদের অপব্যবহার করে প্রচুর টাকা উপার্জন করেছিলেন চাহল। আয়ের সঙ্গে সঙ্গিতিহীন ওই অর্থ দিয়ে নিজের পরিবারের সদস্যদের নামে একাধিক সম্পত্তি ক্রয় করেছিলেন। ২০১৭ সালের মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৭ কোটি ৮৫ লক্ষ টাকা আয় দেখিয়েছিলেন চাহল। অথচ ৩১ কোটি ৭১ লক্ষ টাকার সম্পত্তি কিনেছিলেন। আয়ের চেয়ে ৩০৫ শতাংশ বেশি অর্থ খরচ করেছিলেন। গত অগস্টেই চাহলের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তদন্তকারীদের সামনে হাজির হননি।    

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান