‘তারক মেহতা’ থেকে বিদায় জেঠালালের, আর কী দেখা যাবে না তাঁকে?

কয়েকটি পর্বে দেখা যাবেনা দিলীপ যোশীকে। তবে নির্মাতাদের সঙ্গে কোনও মতবিরোধের কারণে তিনি বিরতি নিচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’। প্রায় ১৫ বছর ধরে সনি সাব-এ রাজত্ব এই ধারাবাহিক। তবে পপুলার হলেও কম দুর্নাম নেই এই ধারাবাহিকের বিরুদ্ধে। সিরিয়ালের একাধিক কলাকুশলীরা সিরিয়ালের নির্মাতাদের বিরুদ্ধে কখনও বকেয়া পরিশোধ না করা নিয়ে অভিযোগ তুলেছেন, কখনও প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন।

বর্তমানে সিরিয়ালের একাধিক মুখ্য মুখ শো ছেড়ে দিয়েছে! সিরিয়ালের নায়িকা দিশা বেন, অনেকটাই আগেই সিরিয়াল ছেড়ে দিয়েছেন। এবার বোধহয় সিরিয়ালের মুখ্য মুখ জেঠালাল সিরিয়ালকে বিদায় জানাতে চলেছেন। কী অবাক হচ্ছেন, তাই তো! তিনি চলে গেলে সিরিয়ালের আকর্ষণ একেবারেই হারিয়ে যাবে এটাই ভাবছেন? কিন্তু বিষয়টি একেবারেই সত্য! তারক মেহতা কা উল্টা চশমা-তে জেঠালাল চরিত্রে অভিনয়ের জন্য ব্যপক জনপ্রিয় দিলীপ যোশী। শোয়ের প্রথম দিন থেকে তিনি দর্শকদের পছন্দের। তাঁর কৌতুক অভিনয়, স্টাইল সবটাই সিরিয়ালের প্রাণ ভ্রমরা। জেঠালালের বিনোদনমূলক অভিব্যক্তির কারণে TMKOC এখনও উচ্চ রেটিং অর্জন করতে সক্ষম।

কিন্তু, একটি সূত্র অনুযায়ী, দিলীপ যোশীও শো ছাড়ছেন।তবে একেবারেই নয়, তিনি একটি ছোট্ট বিরতি নিচ্ছেন, তাই সিরিয়ালের আসন্ন কয়েকটি পর্বে দেখা যাবেনা দিলীপ যোশীকে। তবে নির্মাতাদের সঙ্গে কোনও মতবিরোধের কারণে তিনি বিরতি নিচ্ছেন না। আসলে অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, তিনি দিন কয়েকের জন্যে তাঁর পরিবারের সঙ্গে তানজানিয়ায় একটি সংক্ষিপ্ত ধর্মীয় সফরে যাবেন। তাই দিলিপ যোশী শো থেকে বিরতি নিয়েছেন। বর্তমানে তিনি তানজানিয়ায় রয়েছেন। অভিনেতা স্বামীনারায়ণ মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য দারেসালামে রয়েছেন। তবে অভিনেতা এখনও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো ভ্রমণের ভিডিও পোস্ট করেননি। উল্লিখিত অনুষ্ঠানটি স্বামীনারায়ণের BAPS সম্প্রদায় দ্বারা সংগঠিত, যা আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।  

 

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া