গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: শুরুতেই হোঁচট। হতচ্ছাড়া বৃষ্টি ভেস্তে দিল রোহিত শর্মাদের প্রস্তুতি ম্যাচ। শনিবার অসমের গুয়াহাটিতে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু টসের পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই কারণে সঠিক সময়ে খেলা শুরু করা যায়নি। পরে খেলা শুরু করার জন্য কাট অফ টাইম নির্ধারিত হয়েছিল সন্ধে সাড়ে সাতটা। কিন্তু বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় আগেভাগেই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। রোহিতদের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আগামী ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে।

আগামী ৫ অক্টোবর থেকে বসছে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বিশ্ব সেরার খেতাবি লড়াইয়ে অংশ নিতে ভারতে এসে পৌঁছেছে বিভিন্ন দল। প্রস্তুতি ম্যাচও খেলতে শুরু করেছে। এদিন গুয়াহাটি স্টেডিয়ামে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল রোহিত শর্মা-জস বাটলারদের। আর ওই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহও ছিল তুঙ্গে। প্রচুর সংখ্যক দর্শক প্রস্তুতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশও করেছিলেন। সমর্থকদের পাশাপাশি বৃষ্টি থামার অপেক্ষা করছিলেন দু’দলের ক্রিকেটাররাই। কিন্তু শেষ পর্যন্ত হতাশই হতে হল তাঁদের।  

আগামী ৮ অক্টোবর ঘরের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। ওই দিন চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন রোহিতরা। পরের ম্যাচ ১১ অক্টোবর। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। ১৪ অক্টোবর রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওই দিন মুখোমুখি হবে রোহিত শর্মা-বাবর আজমরা।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী