শুটিংয়ে নয়া রেকর্ড গড়ে ফের সোনা জিতলেন পৃথ্বীরাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে দেশকে ১১তম সোনার পদক এনে দিলেন শুটাররা। রবিবার সকালে দলগত ট্র্যাপ ইভেন্টে কুয়েতের খেলোয়াড়দের পিছনে ফেলে সোনা জিতেছেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ১১তম সোনার পদক জমা পড়ল ভারতের ঝুলিতে। আর তার মধ্যে সাতটি সোনাই এসেছে শুটারদের হাত ধরে।

দলগত ট্র্যাপ ইভেন্টে এদিন শুরু থেকেই ভারত, কুয়েত ও চিনের পুরুষ শুটারদের মধ্যে জোর টক্কর শুরু হয়। প্রথম রাউন্ডে পৃথ্বীরাজরা ৭৪ পয়েন্ট তোলেন। চিন ৭৩ ও কুয়েত ৭২ পয়েন্ট তোলে। দ্বিতীয় রাউন্ডে কুয়েত ৭৩ পয়েন্ট ঘরে তোলে। চিন ও ভারতের শুটাররা ৬৯ পয়েন্ট তোলেন। তৃতীয় রাউন্ডে ভারতীয় শুটাররা ৭২ পয়েন্ট ঘরে তোলেন। কুয়েতের শুটাররাও ৭২ পয়েন্ট অর্জন করে। ৭০ পয়েন্ট পেয়ে খানিকটা পিছিয়ে পড়ে চিনের শুটাররা।চতুর্থ রাউন্ডে ৭৪ পয়েন্ট তুলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে যান কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজরা। কুয়েতের শুটাররা ৭২ এবং চিনের শুটাররা ৬৯ পয়েন্ট পান। পঞ্চম রাউন্ডে ৭২ পয়েন্ট তুলে বাজিমাত করেন ভারতীয় শুটাররা।

এতদিন এশিয়ান গেমসে দলগত ট্র্যাপ ইভেন্টে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড ছিল কুয়েতের দখলে। ৩৫৭ পয়েন্ট তুলেছিলেন কুয়েতের শুটাররা। সেই রেকর্ড ভেঙে এদিন ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজরা। ৩৫৯ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন কুয়েতের শুটাররা। চিনের শুটাররা ৩৫৪ পয়েন্ট করে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থেকেছেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী