দেশজুড়ে ৮৫৪ কোটির সাইবার প্রতারণা, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিনিয়োগ করলেই মোটা অঙ্কের অর্থ লাভের সুযোগ। মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করলেই মিলবে ১ থেকে ৫ হাজার টাকা। এভাবেই প্রতারণার ফাঁদ পেতেছিল প্রতারকরা। আর কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর মানুষেরা এভাবেই খোয়ালেন লক্ষাধিক টাকা। মোট ৮৫৪ কোটি টাকার প্রতারণার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। শনিবার(৩০ সেপ্টেম্বর) এই সাইবার প্রতারণা চক্রের ৬ কিংপিনকে গ্রেফতার করল পুলিশ।  

জানা গিয়েছে, সাধারণত হোয়াট্‌সঅ্যাস, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করা হত। প্রাথমিকভাবে অল্প মাত্রা বিনিয়োগের কথাই বলতেন অপরাধীরা।  পরে বিপুল অঙ্কের অর্থের লোভে এই ফাঁদে পা দেন বহু মানুষ। গোপন সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের ৬ জন চক্রীকে গ্রেফতার করে পুলিশ। ৮৫৪ কোটি টাকার মধ্যে মাত্র ৫ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি অর্থের খোঁজ চলছে। অনলাইন পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা অন্যত্র ঘুরিয়ে দিতেন প্রতারকরা। বিট কয়েন, অনলাইন গেটওয়ে, বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে সব মিলিয়ে মোট ৮৫৪ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলেই ধারণা পুলিশের।

পুলিশের তরফে জানানো হয়েছে, গড়ে প্রত্যেকের থেকে  ১ থেকে ১০ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। সেই টাকা বিনিয়োগ করার পরেই প্রতারকরা সবরকম যোগাযোগ বন্ধ করে দিত। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাঠাত প্রতারকরা , তবে টাকা তুলতে গেলেই অ্যাকাউন্টই ফাঁকা হয়ে যেত। প্রতারিত অনেকেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। সমগ্র দেশে এই প্রতারণাচক্রের জাল ছড়িয়ে দেওয়া হয়েছে বলেই সন্দেহ পুলিশের।

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

ঋত তৃণমূল নয়, একুশে জুলাইয়ের সমাবেশে মমতার পাশেই হুগলির শহিদ পরিবার

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির মিষ্টির দোকানে বিশ্বকাপেরে ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ