ICC World Cup: টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অবশেষে প্রতীক্ষার অবসান। পর্দা উঠল আইসিসি আয়োজিত একদিনের বিশ্বকাপের। বৃহস্পতিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।টসে জিতে প্রথমে জস বাটলারদের ব্যাট করতে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম।

চার বছর আগে বিশ্বকাপ ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ইংল্যান্ড। এবারেও  শিরোপা লড়াইয়ের অন্যতম দাবিদার জস বাটলার বাহিনী। অন্যদিকে গতবার ফাইনালে হারের মধূর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে কিউইদের কাছে। যদিও প্রথম ম্যাচেই দলের প্রথম সারির বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না দুই দলই।

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড পাচ্ছে না দলের সেরা অস্ত্র বেন স্টোকসকে। কোমরে চোটের কারণে খেলতে পারছেন না গতবার দেশকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক। নিউজিল্যান্ডও পাচ্ছে না তাদের সেরা দুই তারকাকে। অধিনায়ক কেন উইলিয়ামসন খেলছে না। আঙুলে চোটের কারণে খেলতে পারছেন না  দলের অন্যতম সেরা পেসার টিম সাউদিও। আজকের ম্যাচে দুদলের মধ্যে জোর টক্কর হলেও জস বাটলার বাহিনিকে সামান্য এগিয়ে রাখছেন বিসেষজ্ঞরা। কেননা ব্যাটিং ও বোলিং বিভাগে বেশ ভালই ভারসাম্য রয়েছে ইংল্যান্ডের। দলে যেমন জনি বেয়ারস্টো,  ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের মতো ব্যাটার রয়েছেন, তেমনই স্যাম কারান, মইন আলির মতো অলরাউন্ডার এবং ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিসি টপলির মতো বোলার রয়েছেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী