বিয়ের জন্য রাজস্থান বিধানসভার ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিয়ের তারিখ থাকায় রাজস্থান বিধানসভার ভোট শেষ পর্যন্ত পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর মরু রাজ্যে ভোট নেওয়া হবে বলে বুধবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভোট গণনার তারিখের কোনও পরিবর্তন হয়নি। ৩ ডিসেম্বর বাকি চার রাজ্যের সঙ্গেই রাজস্থান বিধানসভার ভোটের গণনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র বিয়ের তারিখ থাকার কারণে অতীতে কোনও বিধানসভার ভোট পিছিয়ে গিয়েছে, এমন কোনও নজির নেই। 

গত সোমবারই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামের সঙ্গে রাজস্থান বিধানসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ২৩ নভেম্বর ভোট ও ৩ ডিসেম্বর ভোট গণনার কথা জানানো হয়। নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা ভোটের তারিখ নিয়েই প্রশ্ন ওঠে। কেননা, ২৩ নভেম্বর দেব উঠানি একাদশী। রাজস্থানের অধিকাংশ বাসিন্দাই দিনটিকে মহা পূণ্যতিথি বলে মনে করেন এবং বিবাহ বন্ধনের মতো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

নির্বাচন কমিশনের নির্ঘন্ট ঘোষণার পরেই বিভিন্ন মহল থেকে ২৩ নভেম্বর ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অল ইন্ডিয়া টেন্ট ডেকরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবি জিন্দল আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দেব উঠানি একাদশীর দিনটিকে হিন্দু সম্প্রদায় বিশেষ পূণ্যতিথি হিসেবে মানেন। ওই দিন শুধু রাজস্থানেই ৫০,০০০ –এর কাছাকাছি বিয়ে রয়েছে। ফলে বিয়ের দিন সামাজিক দায়িত্ব পালন না করে কত জন ভোটের লাইনে দাঁড়াবেন, তা নিয়ে শঙ্কা রয়েছে।’ বিভিন্ন রাজনৈতিক দল-সহ সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে ২৩ নভেম্বর ভোটের দিন পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল। ওই আর্জিতে সাড়া দিয়েই এদিন মরু রাজ্যে বিধানসভার ভোট দু’দিন পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?