গাজায় নিহতদের লাশ রাখা হচ্ছে আইসক্রিম ফ্রিজারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের মদতে গাজা উপত্যকায় নৃশংস হত্যাযজ্ঞ শুরু করেছে ইজরায়েলের খুনে বাহিনী। গত নয় দিন ধরে লাগাতার বোমা হামলায় মৃত্যুপুরীর চেহারা নিয়েছে গাজা। পরিস্থিতি এমন ভয়াবহ জায়গায় পৌঁছেছে যে গাজার হাসপাতালগুলির মর্গে মৃতদেহ রাখার আর জায়গা নেই। ফলে আইসক্রিম ফ্রিজারে রাখতে হচ্ছে ইজরাইলি হামলায় নিহতদের দেহ।

আন্তর্জাতিক একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, ‘গত কয়েকদিন ধরে গাজা জুড়ে লাগাতার বোমা হামলা চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে ইজরায়েলের কুখ্যাত খুনিবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের প্রত্যক্ষ মদতে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্বিচারে বোমা ফেলে চলেছে। আর বোমায় প্রাণ হারানোদের সিংহভাগই শিশু ও মহিলা। পরিস্থিতি এমন যে ইজরায়েলের হত্যাযজ্ঞের শিকার ফিলিস্তিনিদের কবর দেওয়ার মতো কোনও নিরাপদ জায়গা নেই। তাছাড়া হাসপাতালের মর্গও উপচে পড়ছে। একদিন ইজরায়েলের বর্বরতা থামবে এবং পরিজনকে শান্তিতে কবর দেওয়া যাবে এমনটা মনে করে অনেকেই মৃতদেহ আইসক্রিম ফ্রিজারে রেখে দিচ্ছেন।

দেঈর আল-বালাহর সুহাদা আল-আকসা হাসপাতালের চিকিৎসক ইয়াসের আলী এক সংবাদ সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘হাসপাতালের মর্গে মাত্র ১০টি মৃতদেহ রাখার জায়গা রয়েছে। অথচ কয়েকশো মৃতদেহ রয়েছে। তাই মৃতদেহ ব্যবহার করার জন্য আইসক্রিম ফ্রিজারকেই বিকল্প হিসেবে বেঁচে নেওয়া হয়েছে।’ ইজরায়েলে হামলায় এখনও কত হাজার মানুষ প্রাণ হারিয়েছেন তার স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি ফিলিস্তিন সরকার। তার কারণ ধ্বংসস্তুপের নিচে বহু হতভাগ্যের লাশ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?