ভোলবদল, পৃথক উত্তরবঙ্গের দাবিতে পাহাড়ে নয়া সংগঠন গুরুং-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির সুরে সুর মিলিয়ে ফের বিচ্ছিন্নতাবাদের সুর বিমল গুরুং-এর গলায়। গোর্খাল্যান্ডের ইস্যু ছেড়ে পৃথক উত্তরবঙ্গের দাবি তুললেন একদা পাহাড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তৈরি করলেন নতুন সংগঠন। যার নাম ‘ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেট।’

এতদিন বাংলাকে ভাগ করার দাবি করে এসেছিলেন বিজেপি বিধায়কের একাংশ। পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় তাঁদের। এবার গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং-এর গলায় একই সুর। এই দাবিকে জোরদার করতে নিজের দল সহ কামতাপুর পিপলস পার্টি, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, বীর বিরসা মুন্ডা ইল উলগান, ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টি-সহ আরও অনেককে নিয়ে নতুন সংগঠন তৈরি করেছেন। উত্তরবঙ্গকে আলাদা করার জন্য এই সংগঠন লড়বে বলে দাবি করেছেন।

সোমবার(১৬ অক্টোবর)শিলিগুড়ির দাগাপুরে বৈঠকে বসে গুরুংয়ের নয়া সংগঠন ‘ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেট’। বিমল গুরুং বলেন, “আমরা আমাদের দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সঙ্গেই আলোচনা করব। আমরা চাই, উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হোক। গোর্খাল্যান্ডের থেকেও বৃহত্তর স্বার্থে আমরা উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করেছি। তবে আমাদের আন্দোলন গণতান্ত্রিক পথেই হবে। আমরা কোনওরকম অশান্তি চাই না। নতুন সংগঠন আন্দোলনের রূপরেখা তৈরি করবে।”

কামতাপুর পিপলস পার্টির সভাপতি নিখিল রায় বলেন, “আমরাও কামতাপুর রাজ্য চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদের কথা কানেও তোলেনি। তাই সকলে জোটবদ্ধ হয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি করলাম। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না আমরা আন্দোলন চালিয়ে যাব।”

একসময় এই বিমল গুরুং গোর্খাল্যান্ডের দাবিতে আওয়াজ তুলতেন। আর বর্তমানে তাঁকেই উত্তরবঙ্গের দাবিতে নয়া সংগঠন গড়তে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বরাবরই বাংলা ভাগের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এখন এই নয়া সংগঠনের ভাবমূর্তি-দাবি আদৌ  কতদিন বজায় থাকে সেটাই প্রশ্নের।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক