Loading live market data...
Loading active stocks...
Connecting...

বেসরকারি কারখানায় ভেঙে পড়ল ছাই ভর্তি ট্যাঙ্ক, চাপা পড়েছে তিন শ্রমিক

সাত সকালেই দুর্ঘটনা ঘটল রানিগঞ্জের মঙ্গলপুরে। জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার কারখানায় ঘটে গিয়েছে দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই দুর্ঘটনা ঘটল রানিগঞ্জের মঙ্গলপুরে। জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার কারখানায় ঘটে গিয়েছে দুর্ঘটনা। আচমকাই ছাই ভর্তি ট্যাঙ্ক ভেঙে পড়ে ওই কারখানায়। আর এই ঘটনায় আহত হয়েছেন কিছু শ্রমিক। সূত্রের খবর, ছাই ভর্তি ট্যাঙ্কের নীচে তিনজন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য হাজির দমকল বাহিনী ও পুলিশ। রয়েছে কারখানার কর্তৃপক্ষ ও অন্যান্য শ্রমিকরাও।

মঙ্গলপুর শিল্পতালুকে বেশ কিছু স্পঞ্জ আয়রনের কারখানা রয়েছে। আর সেই কারখানা গুলি থেকেই যা অ্যাশ বের হয় সবটাই জমা হয় নির্দিষ্ট একটি ট্যাঙ্কে। আর সেই ট্যাঙ্কটি ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটে যায়। ওই এলাকাতে এই বর্জিত ছাই দিয়েই ইট তৈরি হয়। এলাকাবাসীরা আবার সেই ছাই নিতে আসেন। পুকুর ভরাট ও বাড়ির জমি উঁচু করতে সেই ছাই ব্যবহার করা হয়। অনেকে নিতেও আসে সেই ছাই। আর সেই ডাম্পিং স্টেশনটি আচমকাই আজ সকালে ভেঙে পড়ে যায়। যার নীচে চাপা পড়ে যায় তিন শ্রমিক। পুলিশের সাহায্যেই শিবনাথ রাম নামে এক কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও শ্রমিকদের একাংশের দাবি, তন্ময় ঘোষ, দিলীপ গোপ, শিবশঙ্কর ভট্টাটার্য নামে আরও তিনজন ওই ছাইয়ের নীচে চাপা পড়ে রয়েছেন। রানিগঞ্জের বল্লভপুর এলাকার বাসিন্দা তন্ময় ঘোষের বয়স ৪২ বছর। অণ্ডালের হরিশপুরের বাসিন্দা দিলীপ গোপের ৪৩ বছর বয়স বাঁকুড়ার পলাশডাঙার বাসিন্দা শিবশংকর ভট্টাচার্যের বয়স ৩৬ বছর। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা