সীমান্তে ফেন্সিডিল পাচার করতে গিয়ে ২ বিজেপি নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: বসিরহাটের হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তে ফেন্সিডিল পাচার করতে গিয়ে ২ বিজেপি নেতা(BJP Leader) গ্রেফতার । জানা গিয়েছে, দুই পাচারকারী পায়ে টানা ভ্যানে করে নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাচ্ছিল। সেই সময় বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা ও হাসনাবাদ পুলিশ তাদের হাতেনাতে পাকড়াও করে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ ফেন্সিডিল ও দুটি মোবাইল ফোন। ধৃতদের নাম ভোলা দাস ও পল্টু দাস।

ধৃত ভোলা দাস টাকি নগরের বিজেপির শক্তি প্রমুখ ও পল্টু দাস টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কমিটির সদস্য। এই দুই বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ায় স্বভাবতইচাঞ্চল্য ছড়িয়েছে টাকি ও হাসনাবাদ জুড়ে। ধৃত ২ পাচারকারীকে বুধবার বারাসাত জেলা আদালতে(Barasat Court) পেশ করা হয়। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে হাসনাবাদ থানার(Hasnabad P.S.) পুলিশ। এই চক্রে আর কারা রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

চোরাচালান রুখতে তৎপর প্রশাসন। আর তাতেই এবার ফেন্সিডিল(Fencidil) পাচার করার সময় ধরা পরল গেরুয়া শিবিরের দুই নেতা। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় পদ্ম শিবিরে বিভিন্ন দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে। এদিন এই দুই নেতা গ্রেফতার হওয়ার পর সেই অভিযোগের সত্যতা সামনে এলো। এই রাজ্যের সীমান্তগুলিকে ব্যবহার করে ব্যাপকভাবে ফেন্সিডিল চোরাচালান করার জন্য সক্রিয় হয়ে উঠেছে একাধিক চক্র। যা রুখতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে প্রশাসন।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ