সাকিবের বায়োপিকে শাকিবকে চান অপু বিশ্বাস

গত কয়েক বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে চর্চা চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে বিশেষ ব্যক্তিত্বদের বায়োপিক দেখতেই বেশি আগ্রহী দর্শক। বলিউড এই পন্থা অনেক আগে শুরু করলেও বাংলা ইন্ডাস্ট্রিতে তেমনি প্রচলন নেই বললেই চলে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক নির্মাণ করা। ২০১৬ সালে ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যে বায়োপিক তৈরি হয়েছিল, তা আজও লোকের মুখে মুখে ঘোরে। যদিও ধোনির চরিত্রে যে অভিনয় করেছিলেন, সেই অভিনেতা এখন বেঁচে নেই। এবার সেইরকমই পন্থা অবলম্বন করতে চলেছেন ঢাকাই ইন্ডাস্ট্রি।

সে দেশের জনপ্রিয় ক্রিকেট তারকা শাকিব আল হাসানকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। আর খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করতে পারেন খোদ বাংলাদেশের কিং খান শাকিব খান। তিনি ছাড়া এই চরিত্রে কেউ সাবলীল নন, জানান খোদ নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। দিন কয়েক ধরেই গুজব উঠছে অভিনেত্রী আর শাকিবের সম্পর্ক আবার জোড়া লাগছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁদের একসঙ্গে ঘোরার ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু। এদিকে শাকিব তাঁর বর্তমান স্ত্রী বুবলীর সঙ্গেও সম্পর্ক ত্যাগের কথা জানিয়েছেন আগেই। যদিও আদেউ কী ঘটছে তা জানা নেই। গত কয়েক বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে চর্চা চলছে। এদিকে ২০২১ সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসান নিজেই জানিয়েছিলেন, ইতিমধ্যেই তাঁর বায়োপিকের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছে। কিন্তু করোনা সংকটের কারণে আপাতত বন্ধ।

এরপরে বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি  আবারও সামনে এসেছে বিষয়টি। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানেই সঞ্চালক অপু বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন, ক্রিকেটে যে অবস্থানে সাকিব আল হাসান, সেই একই অবস্থানে সিনেমায় কাকে রাখতে চান তিনি? এ প্রশ্নের উত্তরে সাত-পাঁচ না ভেবেই অপু বিশ্বাস বলেন, ‘১০০% শাকিব খান। আবার যদি বলা হয় শাকিব না, অন্য কেউ। তাহলে বলব সালমান শাহ। যার মৃত্যুর ২৫ বছর পরও আমরা তাকে ধারণ করি।’ সুতরাং বোঝাই যাচ্ছে শাকিব খানকে এখনও মন থেকে ভালবাসেন অপু বিশ্বাস। এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে আয়ূষ্মান খুরানা অভিনয় করতে চলেছেন। ২০১৯ সালের পর প্রথম বিষয়টি সামনে এসেছে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত