গাজায় ইজরায়েলি হামলায় নিহতের গণ্ডি ৫ হাজার ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলি বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। সোমবার সারা রাত ধরে চলা ইজরায়েলের বিমান হামলায় ১৪০ জন প্রাণ হারিয়েছেন। আর এই নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় পাঁচ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারালেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, সোমবার সারা রাত ধরে গাজার বিভিন্ন আবাসিক এলাকায় এবং মসজিদের উপরে লাগাতার বিমান হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই হামলায় মহিলা, শিশু-সহ  ১৪০ জনেরও বেশি শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। মসজিদে হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েলি সেনাবাহিনীও (আইডিএফ)। এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, গাজা উপত্যকায় গত কয়েকদিনে চার শতাধিক টার্গেটে হামলা চালানো হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মসজিদও রয়েছে। ওই সব মসজিদকে ব্যবহার করে চলেছিল হামাস। মসজিদের ভিতরে গোপন বৈঠকও চলছিল। তাই ধ্বংস করে দেওয়া হয়েছে।’

অন্যদিকে, গাজায় ফিলিস্তিনি নিধনযজ্ঞে উ‍ৎসাহ জোগাতে এদিনই তেল আভিভে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করে ৭ অক্টোবর হামাস হামলায় নিহত ইজরায়েলিদের জন্য শোকপ্রকাশ করেন। ওই হামলা কখনই ভোলার নয়, বলে উল্লেখ করে দ্রুত গাজা ধ্বংস করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করারও অনুরোধ জানিয়েছেন। গাজা ধ্বংসে  ইজরায়েলকে যাবতীয় অর্থ ও সেনা সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর