‘হামাস জঙ্গি সংগঠন নয়’, বাইডেনের উল্টোসুর তুরস্কের প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের উপরে হামলার পরেই ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সুরে সুর মিলিয়ে একই কথা বলেছে মার্কিন দোসর হিসেবে পরিচিত ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। কিন্তু বুধবার উল্টোসুর শোনা গেল মার্কিন ঘেঁষা হিসেবে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানের গলায়। তাঁর সাফ কথা, ‘হামাস কোনও জঙ্গি সংগঠন নয়। মুক্তিকামী সংগঠন’। শুধু তাই নয়, গাজায় গণহত্যার প্রতিবাদে ইজরায়েল সফর বাতিলের ঘোষণাও করেছেন এর্ডোয়ান।

গত ৭ মে ফিলিস্তিনিদের উপরে লাগাতার নির্যাতনের প্রতিশোধ নিতে ইজরায়েলে হামলা চালায় ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র-সহ মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স ও কানাডার পক্ষ থেকে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়। সেই সঙ্গে গাজা ধ্বংস করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে গণহত্যা চালানোর জন্য ইজরায়েলের খুনেবাহিনীকে অর্থ এবং অস্ত্র সহায়তার কথাও ঘোষণা করে।

এদিন হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে মার্কিন দোসর হিসেবে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান বলেন, ‘হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটি মুক্তিকামী ‘মুজাহিদিন’ সংগঠন, যারা নিজেদের ভূমি এবং জনগণকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে।’ইজরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে লড়াই বন্ধ করার জন্য মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা্র আর্জিও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে গাজায় লাগাতার ফিলিস্তিনি নিধন যজ্ঞ চালানোয় ইজরায়েল সফর বাতিলের কথা ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?