হামাসকে  সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার জন্য দিল্লিকে চাপ ইজরায়েলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার জন্য মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করল ইজরায়েল। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দিল্লিতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন বলেছেন, ‘সময় এসেছে অন্যান্য দেশের মতো ভারতেরও ফিলিস্তিনি সংগঠন হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার। আমরা আশা করব, দেরি না করে, ভারত সরকার হামাসকে জঙ্গি সংগঠনের তকমা দেবে।’

গত ৭ অক্টোবর দীর্ঘদিনের অত্যাচারের বদলা নিতে ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলায় প্রায় ১,৪০০-র মতো মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের ওই হামলার পরেই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে পাশে থাকার বার্তাও দিয়েছিলেন।’ কিন্তু হামাসের হামলার বদলা নিতে গত ১৮ দিন ধরে গাজা ও পশ্চিম তীরজুড়ে গণহত্যা সংগঠিত করে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। গাজায় আল আহলি হাসপাতালে ইজরায়েলের প্রাণঘাতী হামলার পরেই ডিগবাজি খেয়ে ফিলিস্তানের পাশে দাঁড়ান মোদি। হামলার নিন্দা জানানোর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় দিল্লির পক্ষ থেকে ত্রাণ পাঠানোও হয়।

হামলার পরেই ইজরায়েলের গণহত্যাকে সমর্থন জানিয়ে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ইতালি ও জার্মানির মতো যুদ্ধবাজ দেশ। যদিও ওই পথে হাঁটেনি মোদি সরকার। তাই এবার হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করার জন্য নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর রাস্তাতেই হাঁটল ইজরায়েল। নয়াদিল্লিতে অবস্থিত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন জানিয়েছেন, ‘ইতিমধ্যেই নয়াদিল্লির নীতি নির্ধারকদের কাছে তেল আভিভের শীর্ষ মহল থেকে হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার বিষয়ে আর্জি জানানো হয়েছে।নয়াদিল্লি যেভাবে প্রথম থেকে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে তাতে খুশি তেল আভিভ।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?