মুসলিম বিদ্বেষী মন্তব্য! অসমের মুখ্যমন্ত্রীকে শোকজ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছত্তিশগড়ে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে মুসলিম বিদ্বেষী মন্তব্যের অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শোকজ করল নির্বাচন কমিশন। হিন্দুত্ববাদীদের নয়া পোস্টার বয়কে আগামী সোমবার বিকেল পাঁচটার মধ্যেই কারণ দর্শাও নোটিশের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ওই জবাবে সন্তুষ্ট না হলে নব্য হিন্দুত্ববাদী নেতার ভোট প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

আগামী ৭ নভেম্বর ছত্তিশগড় বিধানসভায় প্রথম দফার নির্বাচন। রাজ্যের ২০টি আসনে প্রথম দফায় ভোট নেওয়া হবে। ওই ২০ আসনের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছে সব দল। কংগ্রেস শাসিত রাজ্যে বিজেপির প্রচারের মুখ করা হয়েছে হিন্দুত্বের নয়া পোস্টার বয় তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। গত ১৮ অক্টোবর কাওয়ার্ধায় এক জনসভায়  ভাষণ দিতে গিয়ে রাজ্যের একমাত্র মুসলিম মন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী মহম্মদ আকবরকে  নিশানা করেন তিনি। আর কংগ্রেস প্রার্থীকে নিশানা করতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। অসমের মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘একজন আকবর যদি কোন জায়গায় আসে, তাহলে সে ১০০ জন আকবরকে ডেকে নিয়ে আসে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় দিন, অন্যথায় মাতা কৌশল্যার ভূমি অপবিত্র হয়ে যাবে।’ মাতা কৌশল্যা বলতে ভগবান রামচন্দ্রের গর্ভধারিণীর কথাই বলেছিলেন হিন্দুত্বের নব্য পোস্টার বয়।

ওই ঘৃণা ভাষণের জন্য অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বুধবারই প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করেছিল কংগ্রেস নেতৃত্ব। হিমন্ত বিশ্ব শর্মার ভাষণের অডিও-ভিডিয়ো ক্লিপিংসের পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ভাষণের কাটিং-ও জমা দেওয়া হয়। ওই অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?