দিল্লিতে ৯০ টাকা ছাড়াল পেঁয়াজের দাম, সেঞ্চুরি পূর্ণ হওয়ার মুখে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম। শুক্রবার দিল্লিতে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুব শীঘ্রই এই মূল্য ১০০ স্পর্শ করবে বলেই আশঙ্কা। প্রতিদিন প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়ছে। এতেই চিন্তার ভাঁজ ধরেছে আমজনতার। পুজোর পরে এমনিতেই সাধারণ মানুষের পকেটে টান ধরেছে। পুজো শেষ হতেই সারাদেশেই পেঁয়াজের দাম আকাশচুম্বী। শুধু পেঁয়াজ নয়, টমেটোর দাম প্রতি কেজি ৫০টাকা। এতেই অতিষ্ঠ মধ্যবিত্তেরা।

বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। ফলে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এই মূল্যবৃদ্ধিতে বিক্রয়ও কমেছে। দামের ছ্যাকায় পেঁয়াজ কেনা কমেছে।

শুধু দিল্লি নয় গাজিয়াবাদেও একই পরিস্থিতি।  প্রতি কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে। ফলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। এক সপ্তাহ আগে যেখানে গাজিয়াবাদে পেঁয়াজের দাম ছিল ৩০-৩৫ টাকা। এখন সেই দাম এসে ঠেকেছে ৭০ টাকারও বেশি।

পেঁয়াজের দাম কয়েকমাস স্থিতিশীল থাকার পরে ফের বাড়তে শুরু করেছে। এমনকি শুক্রবার কলকাতার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়েছে। মূলত রবি মরশুমে উৎপন্ন ও সংরক্ষিত পেঁয়াজই এখন বাজারে আসছে। মজুত কমতে থাকায় সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে বলেই মন্তব্য ব্যবসায়িক মহলের। বর্ষাকালে যে পেঁয়াজের চাষ হয় তা বাজারে আসা শুরু করলেই দাম স্থিতিশীল হবে বলে ধারণা।  

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?