‘এলাকার উন্নয়নের জন্যে হেমা মালিনীকেও নাচিয়েছি’, বিজেপি নেতাকে তুলোধনা অভিনেত্রীর

তাঁর বক্তৃতার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে তিনি 'হেমা মালিনী' নাচকে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কাজ হিসাবে ব্যক্ত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও মতবাদ ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। আর রাজনৈতিক দলীয় কর্মীদের মধ্যে তো লড়াই লেগেই রয়েছে, কখনও নিঃশব্দে তাঁরা দলীয় কোন্দল বাঁধিয়ে দিচ্ছেন, আবার কখনও বিরোধী দলকে ঠুকে বেফাঁস মন্তব্য করে বসেন। সম্প্রতি এমনই একটি বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ভোট প্রচারের জন্যে নেতারা চূড়ান্ত পর্যায়ে যেতেও যে কোনও দ্বিধাবোধ করেন না, সেটাই আবারও প্রমাণিত হল। আগামী মাসেই দেশের ৫ রাজ্যে ভোট। যার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশও। যেখানে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর একটি বক্তৃতায় অভিনেত্রী হেমা মালিনীকে টেনে নিজের দলের এমপিকেও রেহাই দিলেন না। বিজেপি যে মহিলাদের সম্মান জানাতে পারে না, তা নিজের দলেরই হোক না কে, সেটা পরতে পরতে বুঝিয়ে দিলেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, তিনি দাতিয়ার জন্য যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন তার মধ্যে একটি সাংস্কৃতিক উন্নয়ন, যেখানে তিনি অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীকেও নাচিয়েছেন। তাঁর বক্তৃতার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে তিনি ‘হেমা মালিনী’ নাচকে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কাজ হিসাবে ব্যক্ত করেছেন। 

হেমা মালিনীকে নিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের এহেন মন্তব্য নিয়েই তোলপাড়। আসলে মধ্যপ্রদেশের দাতিয়া নরোত্তম মিশ্রের শক্ত ঘাঁটি। ২০২৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে দাতিয়া থেকে নরোত্তম মিশ্র দাঁড়িয়ে ছেন। এই নিয়ে তিনি ৪ বার দাতিয়া থেকে ভোট প্রচার করছেন। নরোত্তমের বক্তব্যে সমালোচনা জানিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, হেমা মালিনী একজন বিজেপি সাংসদ কিন্তু নরোত্তম মিশ্র নিজের দলের সাংসদকেও রেহাই দেননি। ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, “নারীদের প্রতি সংস্করি বিজেপির মাননীয় মন্ত্রীর আসল নিষ্ঠুরতা শুনুন।”

বিষয়টি হেমা মালিনীর কান পর্যন্তও পৌঁছেছে। ETimes-কে, অভিনেত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি ইতিমধ্যেই আমার সিনিয়রদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি এবং তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে।” এদিকে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হেমা মালিনী সম্প্রতি তাঁর ৭৫ তম জন্মদিন পালন করেছেন। অভিনেত্রীর জমকালো আয়োজন উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা।

ছিলেন অভিনেত্রীর বন্ধু রেখা, জিতেন্দ্র, রাকেশ রোশন, এছাড়াও কন্যা এশা, অহনা দেওল, স্বামী ধর্মেন্দ্র। সালমান খান, রানি মুখার্জি, জুহি চাওলা, জয়া বচ্চন, শিল্পা শেঠি, অনুপম খের, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত। এদিকে ২৩০ -সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন ৭ নভেম্বর। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত