জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড

ম্যাথু পেরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, আথিয়া শেঠি, কিয়ারা আদভানি, বিপাশা বসু থেকে শুরু করে একাধিক বলিউড তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে একের পর এক শোকের ছায়া। মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেন জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ সিরিজের জন্য তিনি বিখ্যাত ছিলেন। অভিনেতাকে শনিবার তাঁর লস অ্যাঞ্জেলেস অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে মার্কিন সংবাদ সূত্রের খবর। তাঁর মৃত্যু বিশ্বজুড়ে ভক্তদের রীতিমতো বিপর্যস্ত করেছে। শুধুমাত্র হলিউড নয়, গোটা বলিউড শিল্পমহল তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। তবে কী করে তিনি মারা গেলেন তা স্পষ্ট নয়। ম্যাথু পেরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, আথিয়া শেঠি, কিয়ারা আদভানি, বিপাশা বসু থেকে শুরু করে একাধিক বলিউড তারকা।

নব্বই-এর দশকের জনপ্রিয় টিভি শো ‘ফ্রেন্ডস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার দ্বারা দর্শকদের মুগ্ধ করেন তিনি। ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১০টি সিজনে ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং-এর চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছিলেন ম্যাথু। জানা গিয়েছে, ক্যামেরার বাইরে ম্যাথু কঠিন জীবনযাপন করতেন। ব্যাথার ওষুধ ও মদের নেশায় আসক্ত ছিলেন তিনি। অনেকবার রিহ্যাবে গিয়েছিলেন। এমনকী মাদকদ্রব্যের জন্য ২০১৮ সালে অস্বাভাবিক স্বাস্থ্যসমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি।

তাঁর একাধিকবার অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর বাড়িতে কোও নেশার দ্রব্য মেলেনি বলেই জানা গিয়েছে। তাই তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এদিন বলিউড তারকা রণবীর সিং তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ম্যাথিউ পেরির একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেত্রী আথিয়া শেঠি তার ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেতার একটি ছবি শেয়ার করে একটি ভাঙা হৃদয় ইমোজি দিয়েছেন। অভিনেত্রী বিপাশা বসুও বন্ধুদের সঙ্গে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানাতে ক্যাপশনে লিখেছেন, “রিপ #ম্যাথুপেরি” এবং সঙ্গে ভাঙা হৃদয়ের স্টিকার। টিএমজেডের মতে, পেরিকে বাড়িতে একটি জ্যাকুজিতে পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে কোনো ওষুধ পাওয়া যায়নি। এদিকে, একটি বিবৃতিতে, ফ্রেন্ডস-এর প্রযোজক ওয়ার্নার ব্রোস গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, “আমাদের প্রিয় বন্ধু ম্যাথিউ পেরির মৃত্যুতে আমরা বিধ্বস্ত। ম্যাথু ছিলেন একজন অবিশ্বাস্যভাবে প্রতিভাধর অভিনেতা এবং ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন গ্রুপ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। তার কৌতুক প্রতিভার প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হয়েছিল এবং তার উত্তরাধিকার অনেকের হৃদয়ে বেঁচে থাকবে।” 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত