একই ফ্রেমে বিশ্বের দুই লেজেন্ড, রোনাল্ডোর সঙ্গে কোথায় দেখা হল সলমানের?

টাইসন ফিউরি এবং ফ্রান্সিস এনগান্নুর বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন সলমান। শুধু তাই নয়, ভাইজানের সঙ্গে যোগ দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন একই ফ্রেমে তিন লেজেন্ডকে দেখা যায়, তখন ভক্তদের উত্তেজনা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, সম্প্রতি একই ফ্রেমে ক্যামেরা বন্দী হলেন বলিউড সুপারস্টার সলমন খান, ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। কোথায় ধরা দিলেন তাঁরা একসঙ্গে? সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন সলমান খান।

টাইসন ফিউরি এবং ফ্রান্সিস এনগান্নুর বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন সলমান। শুধু তাই নয়, ভাইজানের সঙ্গে যোগ দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তাঁরা একইসঙ্গে বসে বক্সিং ম্যাচটি উপভোগ করেন। রবিবার সকাল সকাল ভিডিওটি অনলাইনে প্রকাশ হতেই শুরু হয় জল্পনা। একসঙ্গে কী কোনও প্রকল্প নিয়ে আসছেন কিংবদন্তিরা। আসলে তা নয়, শুধুমাত্র ম্যাচ দেখতেই গিয়েছিলেন তাঁরা। সৌদি আরবে সেই ম্যাচের ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে সালমান খানকে ভিভিআইপি আসনে বসে ম্যাচ দেখতে দেখা যাচ্ছে। তাঁর পাশে ছিলেন জর্জিনা অত্যাশ্চর্য পোশাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার পাশে বসেছিলেন এবং ম্যাচটি দেখতে পুরোপুরি মগ্ন ছিলেন তাঁরা। ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, “সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা।জলওয়া হ্যায় ভাইজান কা (এটি সালমানের আকর্ষণ)।” আরও একজন মন্তব্য করেছেন, “সব ক্রসওভারের মা।” ম্যাচ দেখে রবিবার সকালে মুম্বই ফিরে আসেন সালমান। মুম্বাইয়ের কালিনার বেসরকারি বিমানবন্দরে তাঁকে দেখতে ভিড় জমান পাপারাৎজিরা।

সলমান বর্তমানে জিও সিনেমাতে বিগ বসের নতুন সিজন হোস্ট করতে ব্যস্ত। সম্প্রতি তাঁর সঙ্গে একটি পর্বে যোগ দিয়েছেন আরবাজ খান এবং সোহেল খান। আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত ছবি টাইগার ৩। মনীশ শর্মা দ্বারা পরিচালিত, ছবিটিত সলমান আর ক্যাটরিনা কাইফের পুনর্মিলনকে চিহ্নিত করছ। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। এছাড়াও ছবিতে ইমরান হাশমি প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন৷ ইতিমধ্যেই ছবিটির ট্রেলার এবং প্রথম গান ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত