পাকিস্তানের কাছে আজ হারলেই ছুটি সাকিবদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একদল টানা পাঁচ ম্যাচে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে। আর অন্য দল টানা চার ম্যাচ হেরে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। একদলের কাছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার খানিকটা সুযোগ রয়েছে। অন্য দলের কাছে বিশ্বকাপের শেষ চারে ওঠার ক্ষীণ একটা সুযোগ রয়েছে। এমন পরিস্থিতি নিয়েই আজ মঙ্গলবার ইডেন গার্ডেনসে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেও শেষের দিকে মুখ থুবড়ে পড়েছেন বাবর আজমরা। ব্যাটার থেকে শুরু করে বোলার-কেউই এখনও পর্যন্ত তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। অথচ দলে নামী-দামী একাধিক খেলোয়াড় রয়েছেন। উল্টোদিকে একই দশা বাংলাদেশের। তবে পাকিস্তানের চেয়ে টাইগারদের সমস্যা ভিন্ন। দল গঠন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে চূড়ান্ত নোংরামি করে চলেছেন বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের কাছে হারার পরেই অধিনায়কের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র চালানোর অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একাধিক খেলোয়াড়। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তথা সাকিব আল হাসানের গডফাদার নাজমুল হাসান পাপনকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

একদিনের ক্রিকেটে দুই দলের মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশের তুলনায় কয়েকশো যোজন এগিয়ে পাকিস্তান। মোট ৩৮ বার দুই দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩৩ বার জিতেছেন বাবর আজমরা। পাঁচবার ফ্লুকে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের আসরে দুই দলের মধ্যে জোর টক্করই হয়েছে। প্রথমবার দেখা হয়েছিল ১৯৯৯ সালে। সেবার বাংলাদেশ জিতেছিল ৬২ রানে। গতবার অর্থা‍ৎ ২০১৯ সালে লর্ডসে ফের মুখোমুখি হয়েছিল দুই দল। বাবর আজমরা জয়ী হয়েছিলেন ৯৪ রানে। শেষ বার দুই দলের সাক্ষাত হয়েছিল এশিয়া কাপে। লাহোরে ওই ম্যাচে বাংলসদেশকে গুঁড়িয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা।

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T