ইতালিতে গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার সামনে এলেন ‘স্বদেশ’ নায়িকা, কোথায় দেখা মিলল তাঁর?

গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় মুম্বাইতে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চে লাল গালিচাতে হেঁটে সকলকে একেবারে মুগ্ধ করে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড ওপেনিং- উপলক্ষে মুম্বইয়ে বসেছিল তারকাখচিত আসর। কে না ছিলেন না, গোটা বলিউড গতকাল জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ ইভেন্টে ভিন্ন অবতারে ধরা দিয়েছিলেন। সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, সারা আলি খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, করিশ্মা কাপুর, অনন্যা পাণ্ডে, তমন্না ভাটিয়া, রণবীর সিং, খুশি কাপুর, মানুষী চিল্লারকে না ছিলেন না। সবাই একেবারে সেরা ডিজাইনারদের বানানো পোশাকে সেজে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন। তবে সবার থেকেও বেশি নজর কাড়লেন স্বদেশ অভিনেত্রী গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। ইতালিতে গাড়ি দুর্ঘটনার পর এটাই ছিল তাঁদের প্রথম পাবলিক ইভেন্টে ক্যামেরার সামনে মুখ দেখানো।

গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় মুম্বাইতে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চে লাল গালিচাতে হেঁটে সকলকে একেবারে মুগ্ধ করে দেন। স্বামীর সঙ্গে পাপারাজ্জির সামনে পোজও দেন অভিনেত্রী। বিকাশ ওবেরয়, যিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান এবং এমডি, ইতালিতে তাঁদের গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার শিরোনাম হলেন তাঁরা। এদিন গায়ত্রী যোশী একটি হলুদ পালকযুক্ত হাতা সহ পোশাক পরেছিলেন, আর বিকাশ, একটি নীল স্যুটে পরেছিলেন। যার বর্তমান নেট মূল্য ফোর্বস রিপোর্ট অনুসারে $3.7 বিলিয়ন। জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চ ইভেন্টে একসঙ্গে তাঁরা আসেন, এবং দুজনেই ছবির জন্য পোজ দেন। 

বিকাশ ও গায়ত্রীর গাড়ি দুর্ঘটনা

অক্টোবরের শুরুতে, গায়ত্রী এবং বিকাশ ওবেরয় মুম্বাইতে ফিরে এসেছেন। ইতালিতে তাঁদের সঙ্গে চরম দুর্ঘটনা ঘটে। তাঁদের ল্যাম্বরঘিনি গাড়ির সঙ্গে ধাক্কায় সার্ডিনিয়ায় দুই সুইজারল্যান্ড নাগরিক মারা যান। বিকাশ তখন গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা যদি দোষী সাব্যস্ত হতেন, তাহলে তাঁদের ৭ বছরের জেল হতে পারত। তবে তাদের ছেড়ে দেওয়া হয়, কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনও প্রমাণ ছিল না। ইতালীয় প্রকাশনা L’Unione Sarda-এর এক প্রতিবেদনে বলা হয়েছে , বিকাশ নীল ল্যাম্বরগিনি হুরাকান চালাচ্ছিলেন। ল্যাম্বরগিনির ছাদ ছিঁড়ে যায়, তবে বিকাশ এবং গায়ত্রী উভয়ই অক্ষত ছিলেন। ওবেরয় রিয়েলটি সেই সময়ে একটি বিবৃতিতে বলেছিল, “আমাদের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ বিকাশ ওবেরয় এবং তাঁর স্ত্রী মিসেস গায়ত্রী ওবেরয় ২ রা অক্টোবর ২০২৩ তারিখে ইতালির সার্ডিনিয়াতে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঈশ্বরের কৃপায় তারা দুজনেই অক্ষত হয়ে নিরাপদে মুম্বাইতে ফিরে এসেছেন। গায়ত্রী, যাঁকে আশুতোষ গোয়ারিকারের ২০০৪ সালের চলচ্চিত্র স্বদেশে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল। তার পরে তিনি আর কোনও ছবিতে অভিনয় করেননি।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত