‘ইন্দিরা গাঁধীর হত্যাকারীরা মহান’, বিতর্কের ঝড় উঠতেই সাফাই গায়কের

আমি যাই করি না কেন, কিছু লোক আমার বিরুদ্ধে দোষ খুঁজে পাবেই। লন্ডনে আমার প্রথম শোতে দর্শকরা আমার দিকে প্রচুর জামাকাপড়, গয়না এবং ফোন নিক্ষেপ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই ভারতের ভুল মানচিত্র পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানাডা র‌্যাপার শুভ। যেখানে তিনি ভারতের মানচিত্র থেকে পঞ্জাব এবং জম্মুকে সরিয়ে দিয়েছিলেন।সম্প্রতি আরও একটি বিতর্কে জড়ালেন শুভ। যা নিয়ে গত কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় রীতিমতো তামাশা চলছে। দিন কয়েক আগেই লন্ডনে একটি কনসার্টে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের মহান বলে দাবি করেন শুভ। আর এই নিয়েই তেলেবেগুনে জ্বলে ওঠে নেটিজেনরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কে নিয়ে উপহাস তাঁরা সহ্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এই নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত শুভকে নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় জানান, “একজন বৃদ্ধা মহিলার কাপুরুষোচিত হত্যার উদযাপন করা হচ্ছে। এটি সাহসিকতা নয়, কাপুরুষতার পরিচয়। একজন বয়স্ক মহিলার উপর এমন কাপুরুষোচিত আক্রমণের জন্য লজ্জিত।” এই বিতর্কের পর গায়কের ভারত সফর বাতিল করা হয়। এবার গায়ক নিজেই এই বিতর্কের নীরবতা ভাঙলেন।

তিনি দর্শকদের ভুল শুধরে ইনস্টাগ্রামের গল্পে লিখেছেন, “আমি যাই করি না কেন, কিছু লোক আমার বিরুদ্ধে দোষ খুঁজে পাবেই। লন্ডনে আমার প্রথম শোতে দর্শকরা আমার দিকে প্রচুর জামাকাপড়, গয়না এবং ফোন নিক্ষেপ করেছিল। আমি সেখানে পারফর্ম করতে গিয়েছিলাম, আমার দিকে কী ছুঁড়েছে এবং তাতে কী আছে তা দেখার জন্য বিষয় আমার নয়। পারফর্ম করার জন্য দলটি গত কয়েক মাস ধরে খুব কঠোর পরিশ্রম করেছি। ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন।” সেপ্টেম্বরের শুরুতে, ২৬ বছর বয়সী র‌্যাপারের মাল্টি-সিটি ‘স্টিল রোলিন ইন্ডিয়া ট্যুর’ বাতিল করা হয়। কারণ সেই সময়ে তাঁর একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্ট ক্ষোভ তৈরি হয়েছিল। পোস্টটিতে লেখা ছিল’পাঞ্জাবের জন্য প্রার্থনা করুন’, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তর-পূর্ব কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া ভারতের একটি মানচিত্র চিত্রিত করা হয়েছে।” খালিস্তানি সন্ত্রাসী অমৃতপাল সিংকে পাঞ্জাব পুলিশ খোঁজার সময় গায়ক পোস্টটি শেয়ার করেছিলেন। 

 

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত