দখলদার ইজরায়েলের আত্মরক্ষার অধিকার নেই: রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইজরায়েলের গণহত্যাকে সমর্থন জানাতে গিয়ে বার বার ‘আত্মরক্ষার অধিকারের’ দোহাই পেড়েছিল আমেরিকা, ব্রিটেন-সহ যুদ্ধবাজ দেশগুলি। কিন্তু বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ইজরায়েলকে ‘জবরদখলকারী’ হিসেবে আখ্যা দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ‘ইজরায়েল হচ্ছে দখলদার। আর দখলদারের আত্মরক্ষার কোনও অধিকার নেই।’ অবিলম্বে গাজায় হত্যালীলা বন্ধ করারও দাবি জানিয়েছেন তিনি।

জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বুধবার গাজা-ইজরায়েলর চলমান সংঘর্ষ নিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির ভূমিকাকে ‘ভন্ডামি’ আখ্যা দিয়ে বলেছেন, ‘গাজায় ইজরায়েলের হামলায় অসংখ্য মহিলা ও শিশু প্রাণ হারাচ্ছে। অথচ সেই নিরীহ ফিলিস্তিনিদের মর্মান্তিক মৃত্যু নিয়ে ভন্ডামি করে চলেছে পশ্চিমী দেশগুলো। এটা ঠিক, ইহুদিরা শত শত বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু তাদের ভালো করেই জানা উচিত যে সাধারণ মানুষের দুর্দশা ও প্রতিশোধের নামে তাদের প্রাণহানির মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। মৃতেরা ফিরে আসবে না, কিংবা তাদের পরিবারকেও সান্ত্বনা দেওয়া যাবে না।’

আত্মরক্ষার অধিকারের দোহাই পেড়ে গাজায় গত ২৭ দিন ধরে ইজরায়েলের জল্লাদ বাহিনী যে তাণ্ডব চালাচ্ছে তার নিন্দা করে তিনি বলেন, ‘দখলদার হওয়ায় আত্মরক্ষার কোনও অধিকার নেই ইজরায়েলের। তবে হ্যাঁ, তাদের (ইজরায়েলের) নিজেদের ‘নিরাপত্তা নিশ্চিত করা’ এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?