শাকিব খান এখন অতীত, এবার পরিচালকের প্রেমে পড়লেন বুবলী

তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! কী কাণ্ড! তারকাদের ব্যক্তিগত জীবনে চড়াই-উতরাই তো লেগেই রয়েছে। আর তা জানতে ক্রমাগত নেটিজেনরা কান পেতে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এ কী হল, শাকিব খান বিচ্ছেদ ঘোষণার আগেই তাঁর ছোট বউ অন্য অন্য সম্পর্কে জড়িয়ে পড়লেন, আপাততঃ এই নিয়েই ঢাকাই ইন্ডাস্ট্রিতে চলছে তুলকালাম। কিছুদিন আগেই সুপারস্টার শাকিব খান প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর বুবলীর সঙ্গে পর্দার বাইরে বা ভেতরে কোথাও সম্পর্ক রাখবেন না। কিন্তু তারপরেও বুবলীর সঙ্গে তাঁর ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন। যদিও বরাবরই বুবলী বলে এসেছেন এখনও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। এর মধ্যেই অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের একজন ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের সম্পর্কের কথা ভাইরাল হয়েছে, আর এমনটা দাবি করেছেন খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নি।

সম্প্রতি তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে গিয়ে বলেন, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়, সেজন্য তাপস ও বুবলী দায়ী থাকবে!’

তবে ৩০ মিনিট পরেই সেই পোস্ট মুছে দেন ফারজানা মুন্নীর। ধারণা করা হচ্ছে, পোস্টটি অনলি মি করে রেখেছেন মু্ন্নী। বিষয়টি নিয়ে মুন্নী-বুবলী ও তাপস এখনও পর্যন্ত মুখ খোলেন নি। তবে অনেকেই বলছেন, কেউ হয়তো তাপস ও মুন্নি দম্পতির অগ্রযাত্রা ও সুনামে ঈর্ষান্বিত হয়ে ফারজানা মুন্নির আইডি থেকে এমন স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আসল ঘটনাটি ঠিক কী! এদিকে ২০২২ সালে বুবলী শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে এবং তাঁর বাচ্চার মা হওয়ার কথা প্রথম প্রকাশ্যে আনেন। সঙ্গে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্র সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি