মণীশের বাড়ি যাওয়ার পথে মুম্বইয়ের তীব্র যানজটের কবলে শোভিতা

সেখান থেকে ফিরতেই অত্যাধিক ট্রাফিক জ্যামের মুখে পড়েন শোভিতা, তাই তিনি এদিন মজার ছলজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মনীশ মালহোত্রার বাড়ির বাইরে ট্র্যাফিক জ্যাম রোধের কথা বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী কয়েকদিন ধরে, বিশ্বজুড়ে ভারতীয়রা তাঁদের প্রিয়জনদের সঙ্গে আলোর উৎসব পালন করতে চলেছেন। কিন্তু বলিউডে ইতিমধ্যেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। গতকাল, বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রা মুম্বইতে একটি জমকালো দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা, রেখা, মাধুরী, সুহানা, গৌরী খান, বরুণ ধাওয়ান সহ অনেকেই। দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাও এদিন অনুষ্ঠানে যাওয়ার পথে মুম্বইয়ে অতিরিক্ত ট্রাফিক জ্যামের ফেসে যান অভিনেত্রী। এদিন অভিনেত্রী এই ঘটনা নিজেই জানালেন। গতকাল ৫ নভেম্বর, মনীশ মালহোত্রাতার বাড়িতে একটি গ্র্যান্ড দীপাবলি পার্টির আয়োজনে শোভিতা ধুলিপালাও নিমন্ত্রিত ছিলেন। আর সেখানে যাওয়ার পথে অত্যাধিক ট্রাফিক জ্যামের মুখে পড়েন শোভিতা, তাই তিনি এদিন মজার ছলে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মনীশ মালহোত্রার বাড়ির বাইরে ট্র্যাফিক জ্যাম রোধের কথা বলেন।

তিনি একটি গাড়িতে অপেক্ষারত নিজের একটি ছবিও পোস্ট করেছেন। ছবি শেয়ার করে শোভিতা লিখেছেন, “@manishmalhotra05 অনুগ্রহ করে আপনার বাড়ির বাইরের যানজট পরিষ্কা করুন। ৪৫ মিনিট হয়ে গেছে আমি এখান থেকে এক ইঞ্চিও নড়তে পারছি না।” এবং ঘড়ির একটি স্টিকার যোগ করলাম। এদিন অভিনেত্রী একটি রূপালী রঙের সিকুইন্ড শাড়ি পরেছিলেন এবং সঙ্গে একটি ম্যাচিং ব্লাউজ এবং কানের দুল ছিল। সঙ্গে তিনি শিশিরযুক্ত মেকআপ বেছে নিয়েছিলেন এবং চুল খোলা রাখেন। শোভিতাকে শেষ তাঁর মুভি, পনিয়িন সেলভান 2-এ দেখা গিয়েছিল, তাঁর অভিনয়ের সাফল্যে মুগ্ধ হয়েছেন সবাই।

এছাড়াও তিনি এই বছর মুক্তি পাওয়া মেড ইন হেভেনের দ্বিতীয় সিজনে ওয়েডিং প্ল্যানার তারা খান্নার ভূমিকার জন্য উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছিলেন। দ্য নাইট ম্যানেজারেও তিনি অভিনয় করেছিলেন। যেখানে প্রধান ভূমিকায় আদিত্য রায় কাপুরও অভিনয় করেছিলেন।

 

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত