মেয়ের জন্মদিনে আদুরে পোস্ট, রাহাকে ‘আমাদের ছোট্ট বাঘ’ বলে অভিহিত আলিয়ার

শুধু বলার কিছু নেই যে আপনাকে আমাদের জীবনে পেয়ে আমরা ধন্য। শুভ জন্মদিন বেবি টাইগার .. আমরা তোমাকে নিজের থেকেও বেশি ভালবাসি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ১৪ এপ্রিল একপ্রকার হুটোপাঠি করেই বিয়ে করেন বলিউডের মোস্ট হার্টথ্রব জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, আগে থেকে কোনও পরিকল্পনা নয়, একপ্রকার আচমকাই তাঁদের বিয়ের তারিখ ঘোষণা করা হয়। এরপর ১৪ এপ্রিল রণবীরের বান্দ্রার বাড়িতেই বিয়ে করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তবে তাঁদের বিয়ে নিয়ে যতটা না অবাক হয়েছিলেন সারা বিশ্ব, তার থেকে বেশি অবাক হয় তাঁদের বিয়ের ২ মাস পরে আলিয়ার প্রেগনেন্সির খবর শুনে।

সুতরাং দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি ভক্তদের। বিয়ের আগেই হয়তো আলিয়া প্রেগনেন্ট হয়ে যান তাই তড়িঘড়ি বিয়ে সারেন আলিয়া। বিয়ের ৭ মাসের মধ্যেই তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। যার নাম রাহা। আজ ৬ নভেম্বর, রাহা ১ বছরে পদার্পণ করল। তবে এখনও মেয়েকে প্রকাশ্যে আনেন নি তাঁর জাতীয় পুরস্কার প্রাপ্ত মা এবং বাবা। যাই হোক, আলিয়া এদিন তাঁর ‘বেবি টাইগার’ এর জন্মদিনের কিছু ঝলক শেয়ার করলেন। এবং একটি প্রিয় নোট লিখলেন। ছবিতে দেখা যাচ্ছে, রাহা একটি কেক এবং একটি খেলনা খেলছেন। এবং একটি আবহ সঙ্গীতের ভিডিও বানিয়ে আলিয়া লিখেছেন, “আমাদের আনন্দ, আমাদের জীবন.. আমাদের আলো! মনে হচ্ছে গতকালই আমরা তোমার জন্য এই গানটি বাজিয়েছিলাম যখন তুমি আমার পেটে লাথি দিচ্ছিলে.. শুধু বলার কিছু নেই যে আপনাকে আমাদের জীবনে পেয়ে আমরা ধন্য। শুভ জন্মদিন বেবি টাইগার .. আমরা তোমাকে নিজের থেকেও বেশি ভালবাসি।”

তবে কোনও ছবিতেই মেয়ের মুখ দেখান নি অভিনেত্রী। রাহার মুখ প্রকাশের বিষয়ে আলিয়া ভাট সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে উল্লেখ করেছেন যে, তিনি তার মেয়েকে নিয়ে গর্বিত। পাপারাজ্জি স্পটলাইটে এক্ষুনি আনতে চান না মেয়েকে। 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত